বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তাকে দেখাচ্ছে যুদ্ধে পরাজিত এবং জেনারেলের মতো । যে জেনারেল শুধু যে পরাজিত এবং বন্দি তা না,তিনি আবার বন্দি অবস্থায় পেটের অসুখও বাধিয়ে ফেলেছেন । অস্ত্র গোলাবারুদের চিন্তা তার মাথায় নেই,এখন শুধু মাথায় পানি ভর্তি বদনার ছবি ।
খালার জরুরি কথা হলো তার এক বান্ধবী (মিসেস আসমা হক,পিএইচডি) দীর্ঘদিন অস্ট্রেলিয়া প্রবাসী । তাদের কোনো ছেলেমেয়ে নেই । ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন,আর হবে না । তারা বাংলাদেশ থেকে একটা বাচ্চা দত্তক নিতে চান ।
*মাজেদা খালা বললেন,কী রে হিমু,জোগাড় করে দিতে পারবি না ?
*আমি বললাম,অবশ্যই পারব । এটা কোনো ব্যাপারই না । এক্সপোর্ট কোয়ালিটি বেবি জোগাড় করে দেব ।
*এক্সপোর্ট কোয়ালিটি মানে ?
*কালাকোলা,বেকা বেবি না,পারফেক্ট গ্লাক্সো বেবি । দেখলেই গালে চুমু খেতে ইচ্ছা করবে । থুতনিতে আদর করতে ইচ্ছা করবে । স্পেসিফিকেশন কী বলো । কাগজে লিখে নিই ।
*স্পেসিফিকেষন আসমা লিখেই পাঠিয়েছে । কিছু কিছু ক্ষেত্র উনিশ বিশ হতে পারে । আবার কয়েকটা জায়গায় ওরা খুবই রিজিড । যেমন ধর,বাচ্চার মুখ হতে হবে গোল । লম্বা হলেও চলবে না,ওভাল হলেও চলবে না ।
*গোল হতে হবে কেন?
*খালা বললেন,আসমা এবং আসমার স্বামী দুজনের মুখই গোল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now