বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সমাপ্তহীন ভালোবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X আকাশ ও নীলা দুজন খুব ভাল বন্ধু।তারা একে ওপরকে খুব ভালবাসে।ওরা মনে মনে একে ওপরকে চায় কিন্ত ওদের কেউ সেটা প্রকাশ করে না। ওদের এস.এস.সি পরীক্ষা কিছু দিন হল শেষ হয়েছে।দুজনে ঠিক করল ওরা বেড়াতে যাবে। দুই পরিবারের মধ্যে সম্পর্কও অনেক ভাল।নীলার খালার বাসা সিলেট এ। দুজন ই সিলেট এ যাবে বলে ঠিক করল।রাত ৮ টার বাসে করে ওরা রওনা হল।ওরা যেতে যেতে প্ল্যান করছিল কোথায় কোথায় ঘুরবে।নীলা আকাশ কে বলে ফেললো "তোকে না আমার কিছু বলার আছে"। আকাশ চমকে গিয়ে বলল "কী?"। নীলা কথা টা চেপে গেল। আকাশ আবার বলল " কি হল বল, কি বলবি?" নীলা আবার বলল থাক পরে বলবো। ওরা আবার অন্য প্রসঙ্গে চলে গেল। বাস ছুটে চলেছে সামনের দিকে।রাত তখন ১১ টা।নীলা মনে মনে ভাবতে লাগল " কাল আকাশ কে বলবো আমি ওকে চাই",নীলা অনেক আনন্দে ছিল। ভালবাসার মানুষটির সাথে সে বেড়াতে যাচ্ছে অনেক দূরে। এসব ভাবতে ভাবতে নীলার ঘুম ঘুম আসতে লাগল। আকাশের কাধে মাথা রেখে নীলা খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো? আকাশ ও মনে মনে নীলা কে নিয়ে ভাবছিল, চমকে গিয়ে বলল "হুম ঘুমা" নীলার মনটা খুব ছটফট করছিল। ও আর অপেক্ষা করতে পারছিল না। নীলা ঠিক করে ফেলল এখনি আকাশ কে বলে দেবে যে "আকাশ কে ও খুব ভালবাসে"। আকাশের কাধের উপর থেকে মাথা তুলে সোজা হয়ে বসল।বাসের জানালা টা একটু খুলে দিলো।বাস ছুটে চলেছে অনেক স্পীড এ।রাত ১২ ৫৯ মিনিট।।বাসের লাইট বন্ধ।নীলা বড় করে একটা নিস্বাস নিল, চোখ টা বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলল " আই লভ................" সাথে সাথে প্রচন্ড শব্দে সব কিছু শেষ হয়ে গেল। বাস টা গিয়ে লাগল একটা ট্রাকের সাথে। নীলা প্রছন্ড ভাবে আঘাত পেল, কয়েক সেকেন্ড এর মধ্যে ঞ্জান হারালো।পরের দিন যখন ঞ্জান ফিরলো তখন নিজেকে হাসপাতালের বেড এ আবিষ্কার করল।সারা শরীরে প্রচন্ড ব্যাথা।হঠাৎ করে মনে পড়ল আকাশ তো আমার সাথেই ছিল ও কোথায়? খুব খারাপ একটা আশঙ্খায় নীলার মন ব্যাকুল হয়ে উঠল।কয়েক সেকেন্ড এর ভিতর আকাশের বাবা মা কে কান্নায় বুক চাপড়াতে দেখে নীলা স্তব্ধ হয়ে গেল। সব কিছু পরিস্কার হয়ে গেল ওর কাছে, দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল।সব শেষ হয়ে গেছে। আকাশ আর নেই।নীলা তার মনের কথা আকাশ কে আর বলতে পারল না। অনেক একা হয়ে গেল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now