বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তিনটি পাথরের গল্প

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এটি প্রাচীনকালের একটি গল্প। একবার একজন ব্যবসায়ী গভীর রাতে জনশূন্য পাহাড়ি অঞ্চল দিয়ে কোথাও যাচ্ছিলেন। এমন সময় একটি অপরিচিত কণ্ঠ ভেসে এলো: ‘মাটি থেকে কয়েকটি পাথর তুলে নাও। আগামীকাল তুমি যেমন খুশি হবে, তেমনি হবে অতৃপ্ত।’ ধনী লোক এই অপরিচিত লোকের উপদেশ গ্রহণ করলেন। তিনি মাটি থেকে তিনটি পাথর তুলে নিয়ে পকেটে রাখলেন। পরের দিন ভোরবেলায় তিনি গন্তব্যে পৌঁছুলেন। তখন তার মনে পড়ল পাথর তিনটির কথা। তিনি একে একে পকেট থেকে পাথর তিনটি বের করলেন এবং অবাক হয়ে দেখলেন যে, পাথর তিনটির একটি হীরা, একটি মুক্তা এবং অন্যটি পান্না। অবাক হবার পরক্ষণেই ব্যবসায়ী মূল্যবান তিনটি পাথরের মালিক বনে যাওযায় আনন্দে আত্মহারা হলেন। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আফসোস করতে লাগলেন এবং আপন মনে বলতে লাগলেন, ‘হায়! আমি যদি আরো বেশি পাথর তুলে নিতাম।’ তার মনে ভীষণ অতৃপ্তিবোধ জন্ম নিল। গল্পটির মর্ম কি আপনারা বুঝতে পেরেছেন? গল্পের পাথরগুলো আসলে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। ওই ব্যবসায়ী যদি তার সাধ্যমতো পাথর নিয়ে আসতো, তাহলে অনেক বেশি ধনী হতে পারতো। মানুষের জীবনে জ্ঞান বা ভালো পরামর্শ হলো মূল্যবান পাথরের মতো। এ-জিনিস যতো বেশি সম্ভব সংগ্রহ করা উচিত। জ্ঞান যত বেশি হবে, মানুষ ততো আলোকিত হবে, হবে মনের দিক দিয়ে ধনী। অবশ্য জ্ঞানের পিপাসা কখনো মেটে না। আফসোস থেকেই যায়। কিন্তু যতোটা সম্ভব জ্ঞান অর্জন করে যাওয়া উচিত। সেক্ষেত্রে দিন শেষে আফসোসের মাত্রা কম হবে। ব্যবসায়ী যদি তার সাধ্যমতো পাথর তুলে নিতেন, তাহলে অন্তত এ-কথা ভেবে সান্ত্বনা পেতেন যে, ‘আমি আমার সাধ্যমতো পাথর তুলে এনেছি।’


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now