বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তার সামান্য গোফ আছে । হিটলার সাহেবের বাটার ফ্লাই গোফ । যা হিটলার ছাড়া আর কাউকেই মানায় না ।
রাস্তার পাশে লাল রঙের একটা গাড়িও দাড়িয়ে আছে । সেই গাড়িতে ড্রাইভার ছাড়াও আরো দুজন বসে আছে । তারাও কঠিন দৃষ্টিতে আমাকে দেখছে ।
*গলায় মাফলারওয়ালা বলল,আপনি কি একটু আসবেন?
*আমি হাসিমুখে বললাম,চা খাচ্ছি তো ।
*আচ্ছা ঠিক আছে ।। চা টা দ্রুত শেষ করুন । আমি অপেক্ষা করছি ।
*আমি বললাম,আপনিও এক কাপ চা খান । আমি দাম দিচ্ছি । মাফলার ওয়ালা এমনভাবে তাকাল যেন অদ্ভূত নিমন্ত্রণ এর আগে সে পায়নি ।
*আমি বললাম,আমাকে আপনার দরকারটা কী জন্যে ?মাফলার ওয়ালা জবাব দিল না ।
লাল গাড়ির ভেতর যে দুজন বসেছিল তাদের একজন নেমে এল । রোদে পোড়া চেহারা । তার পান খাওয়ার অভ্যাস আছে । দাত লাল হয়ে আছে ।
*আমি ধীরে সুস্থে চা খাচ্ছি । চা টা খেতে ভাল হয়েছে । আরেক কাপ খেতে পারলে ভাল হত । মাফলার ওয়ালা সেই সুযোগ দেবে বলে মনে হয় না । আমি মাফলার ওয়ালার দিকে তাকিয়ে বললাম,ব্যাপারটা কি জানতে পারি?
*মাফলার ওয়ালা বলল,আপনার ভয়ের কিছু নেই আমরা পুলিশের লোক । আই বি র ।
*পুলিশের লোক শুনে আমি আস্বস্তবোধ করছি,এমনভাব করে বললাম,আমি ভয়ংকর কেউ এরকম কোনো রিপোর্ট কি আপনাদের কাছে আছে?
*মাফলার ওয়ালা জবাব দিল না ।
আমি বললাম,আমার নাম কি আপনারা জানেন?
*জানি না ।*
*আমি কি কোনো অপরাধ করেছি যে বিষয়ে আমি নিজে কিছু জানি না ?
*আপনার চা খাওয়া শেষ হয়েছে । এখন উঠুন ।
*দুটা মিনিট সময় দিন । আখির ড্রাইমারকে খবর দিয়ে যাই ।
*কাউকে কোনো খবর দিতে হবে না ।
*ও দুঃশ্চিন্তা করবে ।
*মাফলার ওয়ালা আমার হাত চেপে ধরল । যাকে বলে বজ্র মুষ্টি । আমি সুবোধ বালকের মত তার সঙ্গে লাল গাড়িতে উঠলাম । প্রেমিকার ধরা হাতও ছাড়িয়ে নেয়া যায় । পুলিশেরটা যায় না ।
পুলিশের খুব বড় অফিসারদের আমি কাছাকাছি থেকে আগে দেখিনি । আমার দৌড় রাস্তার ট্রাফিক সার্জেন্ট ,থানার সেকেন্ড অফিসার বা ওসি সাহেব পর্যন্ত ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now