বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কুষ্টিয়ায় ঘটনা

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এই ঘটনাটা কুষ্টিয়ায় ঘটেছিল ৮০র দশকে । ঘটনাটা যার সাথে ঘটেছিল এটা তার মুখ থেকে শোনা । আমাদের ওখানে ১জন ভ্যান চালক ছিল, খুব সাস্থ্যবান আর সাহসী । ১দিন সে তার ফুফুর বাসায় বেড়াতে যায়, সেখান থেকে সে যখন চলে আসবে তখন প্রায় সন্ধ্যা, তার ফুফু বলল যে পিঠা বানাচ্ছে, খেয়ে যেতে । সে বলল দিয়ে দিতে, খেতে খেতে যাবে । গ্রামে কিছু কমন সংস্কার আছে, তেলে ভাজা কিছু বা মাছ এগুলো নিয়ে রাতে যাতায়াত করলে খারাপ কিছুর নজর পরে । তাই তার ফুফু বললেন যে নিয়ে যাওয়ার দরকার নেই, খেয়ে যেতে । কিন্তু সে নাছোড়বান্দা, আর খুব সাহসী ছিল বলে ২/৩ টা পিঠা নিয়ে খেতে খেতে রওনা দিল । তখন চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল, কিছুদুর হাঁটার পর তার মনে হল, কেউ তার পেছন পেছন আসছে । কিন্তু পেছনে তাকিয়ে সে কাওকে দেখল না, আবার সে হাঁটা শুরু করল । আবার মনে হল কেউ আসছে. কিন্তু এবারও কাওকে দেখতে পেল না । তখন সে একটু একটু ভয় পেতে লাগল । ফুফুর বাড়ি থেকে তার বাড়ি আসার পথে একটা ছোট্ট খাল মত পরে, কিন্তু তখন সেটা শুকনা ছিল । হেঁটেই পার হওয়া যায়, সে যেই খালটা পার হয়ে অন্য পাড়ে গেল, পেছন থেকে খুবই কর্কশ আর ভয়ানক গলায় কেউ বলল যে বড় বাঁচা বাঁচলি, সাবধান থাকিস । কিন্তু সে সাথে সাথে বলে বসল তুই থাকিস সাবধান । এই বলে সে পেছনে ঘুরল । দেখতে পেল একটা মানুষের মত কিছু, পুরা শরীরে ঘন লোম । ওই জিনিসটার গা থেকে নাকি খুবই বাজে আঁশটে একটা গন্ধ আসছিল । আর সাথে সাথে ওইটা ছুটে এসে তাকে জাপটে ধরল । পরে তাকে লোকজন সকালে ওই খালের পাড়ে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে । তার শরীরে অনেক আঁচড়ের দাগ ছিল । যেন কেউ খুব তীক্ষ্ণ কিছু দিয়ে শরীরটাতে আঘাত করেছে । পরিচিত বিধায় তাকে তার বাড়িতে পৌঁছে দেয় সবাই । জ্ঞান ফিরলে অনেক পরে সে বলে ওই জিনিসটার সাথে নাকি অনেক ধস্তাধস্তি হয় তার । এরপর কি হয় আর বলতে পারে নি সে, সে নাকি জ্ঞান হারায় । সে আগে খুবই সাহসী আর বলবান ছিল । কিন্তু, এই ঘটনার পর থেকে সে খুব চুপচাপ হয়ে যায় । দুর্বল হয়ে পরে, তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারত না, সেই রাতে কি দেখেছিল সে । শুধু বলত, একটা খুব বাজে আঁশটে গন্ধ... যা সে এখনও মাঝে মাঝে পায় ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now