বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার চেহারায় খুব সম্ভবত 'I am at your Service' জাতীয় ব্যাপার আছে । আমি লক্ষ করেছি প্রায় সব বয়েসী মেয়েরা আমাকে দেখলেই টুকটাক কিছু কাজ করিয়ে নেয় । তার জন্যে সামান্য অস্বস্তিও বোধ করে না ।
নিতান্ত্ অপরিচিত মহিলা নির্বিকার ভঙ্গিতে আমাকে বলবে এই ছেলে,এই হলুদ পান্জ্ঞাবী,একটা রিকশা খুজে দাও তো । রিকশা না পেলে বেবিটেক্সি । মালীবাগ যাব । ভাড়া ঠিক করে এনো ।
এই ধরনের কাজ আমি আগ্রহের সঙ্গে করি । দরদাম করে রিকশা ঠিক করি,জিনিসপত্র তুলে দেই । খট করে রিকশার হুড তুলি । এবং শেষপর্যায়ে প্রিয়জনদের উপদেশ দেবার মতো সামান্য উপদেশ দেই-শাড়ি টেনে বসুন । চাকার সঙ্গে পেচিয়ে যেতে পারে । হ্যা এইবার হয়েছে ।
শেষ উপদেশ রিক্সাওয়ালাকে ,রিকশা দেখে যাবে । নো ঝাকুনি । যার জন্যে এই কাজগুলী করা হয় তিনি খুব স্বাভাবিক থাকেন । আমার কর্মকান্ডে মোটেই বিস্মিত হন না । তিনি ধরেই নেন নিতান্ত অপরিচিত একজনের কাছে থেকে পাওয়া এই সেবা তার প্রাপ্য । রিকশা চলতে শুরু করলে আমার দিকে তাকিয়ে ভদ্রতার হাসি কেউ কেউ দেন । বেশিরভাগই দেন না । উদাস হয়ে থাকেন । রহস্যটা অবশ্যই চেহারায় । কারোর চেহারাই থাকে মিথ্যুকের মত । তারা নীর্ভেজাল সত্যি কথা বললেও সবাই হাসে এবং মনে মনে বলে-মায়ের কাছে খালাম্মার গল্প? মিথ্যার ব্যবসা আর কত করবে? এইবার ক্ষান্ত দাও না ।
আবার কারোর চেহারা হয় সত্যুকের মত । যত বড় মিথ্যাই বলে মনে হয় সত্যি কথা বলছে । কিছু চেহারা আছে চোর টাইপ । বেচারা হয়ত সাধু সন্ত মানুষ । স্কুলের অংক স্যার । শুধু চেহারার কারণে বাসে উঠলে বাসের অন্য যাত্রীরা চট করে পকেটে হাত দিয়ে মানিব্যাগ ঠিক আছে কিনা দেখে নেয় । কসমেটিক সার্জারীতে চেহারা অদলবদল করা হয় বলে শুনেছি । কসমেটিক সার্জনরা কি জানেন ? মানুষের মুখের বিশেষ কোন জিনিসটির জন্য সত্য ভাব,মিথ্যা ভাব,সাধু ভাব,চোর ভাব প্রকাশ পায়? জানা থাকলে খুব সুবিধা হত । চোর চেহারার মানুষ ছোট্ট একটা অপারেশন করিয়ে সাধু হয়ে যেত ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now