বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দৌড়াতে দৌড়াতে পার্কের ভিতর ঢুকতেই দেখি মেঘা আগেই এসে বসে আছে ৷ আমার আসতে দেরী হয়েছে, আসলে দেরী হয়েছে বললে ভুল হবে, ইচ্ছা করেই দেরী করেছি ৷ কারন, আমি বরাবরই দেরীতে পৌছতাম, আজও তার ব্যতিক্রম হওয়া উচিত না ৷ ভয়ে ভয়ে কাছে গেলাম,
> একটু লেট হয়ে গেল, না? (আমি)
> (নিরব) (মেঘা)
> কথা বলবে না?
> (নিরব)
> ঠিকই তো, কথা বলাই উচিৎ না ৷ একদম বলবে না
> (ভ্রু কুচকে তাকালো)
> কান ধরবো?
> (নিরব)
> আচ্ছা কিছু বলা লাগবে না ২০টাকা দাও, রিক্সাওয়ালা দাড়িয়ে আছে ৷
> কি??
> মা..মা..মানিব্যাগ ফেলে এসেছি
> এতক্ষণ বলা যায়না, দৌড় দাও (২০ টাকা দিয়ে বলল)
> থ্যাঙ্কু, হি হি
কিছুক্ষন পর বাদাম নিয়ে ফিরে আসলাম
> নাও, বাদাম খাও
> (একটু অবাক হয়ে তাকালো)
> খাবা না? ওকে, ছুলে দাও আমি খাই
> মিথ্যা বললে কেন?
> কথা বলছিলে নাতো
> তাই, দাড়াও বাদাম খাওয়াই তোমায়...
অবস্থা ভাল মনে হলো না, দিলাম দৌড় ৷ কিন্তু একি, মেঘা আজ আর তাড়া করলো না ৷ যাই হোক, ভালই হলো ৷ একটু ঘুরে ফিরে তারপর যাব, তার মধ্যে একটু ঠান্ডা হোক ৷
আধা ঘন্ট পরে গোলাম ৷ হায় হায়, চলে গেল নাকি? বাদাম গুলো সব খেয়ে ফেলেছে, কি মেয়েরে বাবা! যাই, বাড়ির ছেলে বাড়ি যাই ৷ কিন্তু ঘুরতেই চমকে উঠলাম ৷ ফুলনদেবী ডান্ডা হাতে দাড়িয়ে ৷ আত্মসমর্পণই শ্রেয় মনে হলো ৷ হাত উচু করে দাড়িয়ে গেলাম ৷ দস্যুরানী ডান্ডা ঘোরাতে ঘোরাতে আমার দিকে আগাতে লাগলো ৷ অটোমেটিকালি চোখ বন্ধ হয়ে গেল, হাত দুটো কানে চলে গেল ৷ হটাৎ পিঠে পিটানির বদলে বুকে ভালবাসা অনুভব করলাম ৷ ভয়ে ভয়ে একটা চোখ খুলে দেখি দস্যুরানী প্রেমকুমারী হয়ে বুকের জমিন দখল নিয়ে বসে আছে...
:
এই মেয়েটা কখন যে কোন মুডে যায় বুঝিনা ৷ ইনি আমার একমাত্র গৃহিণী ৷ গতকাল সন্ধ্যায় আমারে না বলেই বাপের চলে গেল ৷ রাতে বাড়ি ফিরে না দেখে ফোন করে জানলাম উনি আমার শশুর বাড়িতে আছেন ৷ রাতে ঘুমাতে যাবো, হটাৎ ফোন দিল,
> হ্যালো (আমি)
> কি করো? (মেঘা)
> এই শুয়ে পড়লাম
> খেয়েছ?
> হুম
> তোমায় খুব দেখতে ইচ্ছা করছে
> আচ্ছা কাল আসবো
> হুম, কিন্তু পার্কে
> কেন?
> বিয়ের আগে যেভাবে দেখা করতাম, কালকে সেভাবে দেখা করবো
> কেন?
> কেন মানে? যা বলছি তাই করো
> ওকে ওকে
> এইতো লক্ষী ছেলে, এবার ঘুমাও, গুড নাইট
> হুম গুড নাইট
মেয়েটা সত্যই পাগলী ৷ কলেজ জীবন থেকেই প্রেম হয় আমাদের ৷ তারপর পড়াশুনার শেষে পরিবারের সম্মতিতেই বিয়ে হয় ৬ মাস আগে ৷ টোনা-টুনির মিষ্টি সংসার ৷ দুষ্টুমি আর ভালবাসায় ভরানো।
.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now