বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পাঠকবৃন্দ আমার ই দৃশ্যপটের ঘটনা বর্ণনায় পরিবারের কিছু তথ্য দেওয়ার প্রয়োজন বোধ করছি । আমার বড় ভাই চাকরী করতেন রেলওয়েতে এবং ঢাকায় পোষ্টিং ছিলো বাসা ছিলো তেজগায়ে রেলষ্টেশনের পাশেই । ছোট বোন থাকতো ইন্ডিয়ায় কাঠিহারে । অন্যান্য ভাইবোন আত্নীয় স্বজন বিভিন্ন স্থানে চাকরী বাকরী করতো । তাই ছোট বেলা হতেই মা বাবার সাথে অনেক জায়গায় ঘোরার সৌভাগ্য হয়েছিলো । একবার মায়ের সাথে ঢাকায় এলাম ভাই এর বাসায়,তখন বয়স হবে নয় কি দশ বৎসর । বাড়ী হতে আট নয় ঘন্টা নৌকায় যাওয়া,ওখান হতে চল্লিশ মাইল বাসে করে চুয়াডাঙ্গা তারপরে ট্রেনে করে গোয়ালন্দ ঘাটে উঠলাম বড় ষ্টীমারে ।
প্রথমে দেখে মনে হয়েছিলো,এতবড় দ্বিতল বাড়ী কি করে উন্মুক্ত পদ্মা নদী পাড়ি জমাবে । পরে দেখতে পেলাম দিব্যি চলছে । মনে বড় কৌতুহল জাগলো । আশে পাশে উকি ঝুকি মেরে দেখলাম,অনেক লোক এক জায়গায় ভীড় করে আছে । চুপটি করে আমিও গিয়ে হাজির হলাম । ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম । নীচে অর্থাৎ খোলের মাঝে দাউ দাউ করে আগুন জলছে । আর চার পাচজন লোক দূরে থেকে ময়লা ঢেলে দিচ্ছে । ভাবলাম আগুন লেগেছে পানি না দিয়ে কয়লা ঢেলে দিচ্ছে কেনো । দৌড়ে গিয়ে মায়ের কাছে আচলের মাঝে লুকিয়ে কম্পমান শরীরে বললাম,মা আগুন লেগে গেছে । চারিদিকে অথৈই পানি আর বড় বড় ঢেউ এর নাচুনী মা সান্তনা দিয়ে বললেন,বাবা ষ্টীমার কয়লার আগুনে চলে ,ভয় পাবার কিছু নেই তুমি ঘুমিয়ে পড়ো ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now