বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দুষ্টু মিষ্টি প্রেমের গল্প
..
প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে মিমির জন্য পার্কে বসে আছি।কিন্তু মিমির তো আসার কোন নাম গন্ধই নেই।টাইমের সমানুপাতিক হারে মেজাজ টাও গরম হচ্ছে।শুনেছি অন্য প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে প্রেমিকা বসে থাকে আর প্রেমিক লেট করে আসে আর আমার ক্ষেত্রে এর উল্টোটা।
..
ধুর ছাই কেন যে এই মিমি কে ভালবাসতে গেলাম…নাহ মন দেয়া নেয়ার ব্যাপারে কারও হাত থাকে না এটা অটোমেটিক হয়ে যায়।হয়তো মিমি আর আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছে।এসব ভাবতে ভাবতে মহারানীর আগমন ঘটলো..
..
--জানুওও।(মিমি)
--আপনার জানু কে।(আমি)
--ওমা তুমি এমন করছো কেন।তুমিই তো আমার জানু রাফিন।
--জানু হলে দুই ঘন্টা ধরে এই গরমের মধ্যে আমাকে বসিয়ে রাখতেনা।
--ওলে বাবালে আমার জানুটা গরমে ঘেমে একাকার।(বলে মিমি একটা টিস্যু পেপার দিয়ে আমার মুখটা মুছে দিতে লাগলো।)
--থাক থাক এত্ত মায়া দেখাতে হবে না।(বলে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিলাম)
--আর লেট হবে না জানু এবারের মত মাফ করে দাও।(বলেই পিছন থেকে জড়িয়ে ধরল)
--আরে আরে কি করছো,জড়িয়ে ধরছো কেন লোকে দেখলে কি বলবে।
--দেখুক,আর যা ইচ্ছা তাই বলুক।
--আরে মানুষ খারাপ ভাববে ছাড়ো।
--ছাড়বো না আগে বলো মাফ করে দিয়েছো,তারপর ছাড়ব।
--ওকে।এবারের মত মাফ করলাম।
--এইতো আমার কিউট জানু।(বলে গালে একটা চিমটি দিলো)
--উফফ,ব্যাথা পাইছি তো।(একটু ন্যাকামি করলাম)
--সরি সরি।
--এক অন্যায় মাফ না করতেই আরেক অন্যায়।
--আচ্ছা বাবা সরি আর হবে না।
--হুম,মনে থাকে যেন।
--আচ্ছ মনে থাকবে।
--এবার বলো তো এত্ত লেট করলে কেন?
--আসলে আজ তোমার জন্য একটা জিনিষ রান্না করতে দেরি হয়ে গেল।তোমার প্রিয় খাবার নুডুলস।
--আরে বাবা হোটেলেই তো খেতে পারি।
--কত্তবার বলছি তোমাকে হোটেলের খাবার না খেতে।হোটেলের খাবার অস্বাস্থ্যকর।তোমার প্রবলেম হবে পরে।
--আরে আমি হোটেলের খাবার খাই না তো।
--হুম।খাবে না।হোটেলে যেন না খাও তাই তো নিজে কষ্ট করে রান্না করে নিয়ে আসছি।
--আচ্ছা, এবার দাও তো খাব।
--আরে দিচ্ছি তো এত্ত তারা কিসের,আমি নিজের হাতে খাওয়াবো।
--হুম।দাও।
--হা করো।(এই বলে চামচ দিয়ে নিজের হাতে আমার মুখে দিচ্ছে)
--ওয়াও অনেক মজা হইছে।না কিছুদিনের মধ্যেই তোমাকে বউ করে আমার বাসায় নিতে হবে।
--কেন?
--আরে বাবা সবসময় তোমার হাতের ইয়াম্মি টেষ্টি খাবার খেতে পারব।
--আর।
--আমার বউটারে আদর করব।
--থাক থাক এত্ত পাম দিতে হবে না।আমি জানি।তুমি তো এত্তক্ষন আমার রাগ ছিলা।এখন আবার এত্ত ভালবাসা।
--সরি ভুল হয়ে গিয়েছিল।আমি কি জানতাম নাকি আমার জানুটা আমার জন্য কষ্ট করে আমার প্রিয় নুডুলস তৈরি করে আনতেই লেট হইছে।(বলেই জড়িয়ে ধরলাম।)
--ন্যাকামি রেখে ছাড়ো বলছি।লোকে দেখছে।
--দেখুক,আমি আমার হবু বউ কে ধরছি তাতে কোন শালার কি।
--আমি তখন ধরাতে কি বলছিলা তুমি শাস্তি হিসেবে এখন তুমিও ধরবে না।(জোর করে নিজেকে ছাড়িয়ে নিলো)
--কানে ধরছি বাবা আর হবে না।
--ঠিক আছে।এখন বাসায় যেতে হবে বাবা বাসায় আছে।দেরি হলে পিটাবে।বান্ধবীর সাথে দেখা করবো বলে বাসা থেকে আসছি।
--আরও একটু থাকো না প্লিজ জানু।
--না গো জানু থাকা যাবে না।
--আচ্ছা একটা উম্মাহ দিয়ে তো যাও।না হয় আজ ঘুম হবে না আমার।
--ন্যাকামি রেখে বাসায় যাও।
--প্লিজ জানু একটা দাও না।
--ধ্যাত(বলে খুব তাড়াতাড়ি আমার কপালে একটা উম্মাহ দিল)
--এত্ত স্পিডে কেউ উম্মাহ দেয়।
--আশেপাশে লোক জন আছে বুঝছো।আমি গেলাম।রাতে ফোন করব।এবার বাসায় যাও।
..
আমি আমার জানু মানে মিমির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম।মিমি আমাকে অনেক ভালবাসে আমিও মিমিকে আমার জানের চেয়েও বেশি ভালবাসি।হয়তো কোন ভাল কাজ করেছিলাম তাই হয়তো আল্লাহ আমার কপালে মিমির মত লক্ষী মেয়ে লিখেছেন। ও চলে যাচ্ছে কিন্তু সাথে সাথে আমার মনটাও খারাপ হচ্ছে।..মিমি তো আরো একটু থাকলে পারতো।নাহ আমার শশুর মশাই আবার অনেক রাগি দেরি হলে মিমি কে চড় থাপ্পড় দিতে পারে।তাই তাড়াতাড়ি যাওয়াই ভাল।(কাল্পনিক)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now