বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
টিউশনি ও রোমান্টিক মেয়ে
..
প্রথম পর্ব
..
কিছুদিন যাবত আমার চায়ের প্রতি প্রবল নেশা জেগেছে।প্রতিদিনএককাপ চা না খেলে মনে হয় কিছু একটা মিস করে ফেলছি।আর চায়ের নেশা আগে ছিল না আমার এক বন্ধু জোর করে আমাদের গ্রামের মন্টু মামার দোকানে নিয়ে একদিন গাভীর খাটি দুধের চা খাওয়ালো।অই দিন চা খেয়েই আমার চায়ের প্রতি এত্ত নেশা জাগছে।কারন মন্টু মামার চায়ে ছিল অসাধারণ স্বাদ।
..
তারপর থেকেই নিয়মিত আমি চা খেতাম মন্টু মামার দোকান থেকে।আজকেও বিকালে দোকানে গিয়ে চা এর অর্ডার দিলাম।মন্টু মামা চা টা বানিয়ে আমার হাতে দিল আমি চায়ে শান্তির চুমুক দিয়ে চায়ের স্বাদ উপভোগ করছি।ঠিক এমন সময় আমাদের গ্রামের করিম চাচার আগমন ঘটল।
..
--বাবা ফারাবী,তুমি এখানে আর আমি তোমাকে সারা গ্রাম খুঁজতেছি।(করিম চাচা)
--চাচা কি হইছে কোন ঝামেলা নাকি।
--ঝামেলা না তবে ঝামেলার মতই।
--কি হইছে চাচা খুলে বলেন।
--বাবা তুমি তো আমার মেয়ে মিম কে চিনো।
--হ্যা চিনি তো অনেক দিন আগে একবার দেখছিলাম,ক্যান কি হইছে।
--আরে মিমের খবর কি তুমি জানো না সে ম্যাট্টিকে দুই বার ফেল করছে আর টেষ্টেও একবার পাশই করতে পারে না।সামনে আবার পরিক্ষা।
--ও আচ্ছা ভাল করে পড়তে বলেন সব ঠিক হয়ে যাবে।
--আরে পড়ে তো সবসময়ই দেখি কিন্তু পরিক্ষায় লাড্ডু মারে।তাই মিম আমাকে বলল তুমি নাকি ভাল প্রাইভেট পড়াতে পারো।তোমার কাছে প্রাইভেট পড়ে নাকি অনেকেই ভাল রেজাল্ট করছে তুমি যদি মিমকে একটু প্রাইভেট পড়াতে বাবা।
--ইয়ে মানে চাচা আমার তো সামনে পরিক্ষা মনে হচ্ছে পারবো না।(এই মেয়েকে যতই পড়াই পাশ করতে পারবেনা নিজের সম্মান এর ভয়ে মিথ্যা বললাম)
--বাবা তোমার হাতে ধরি আমাকে বাচাও মেট্টিক পাশ টা না করতে পারলে এবার আমি গ্রামে মুখ দেখাতে পারব না।দরকার হয় রাতে তুমি আধ ঘন্টা অরে পড়াও।(আমার দুই হাতে ধরে ফেলল করিম চাচা)
--আচ্ছা ঠিক আছে চাচা।সন্ধ্যার দিকে আমি ফ্রি আছি।
--আজকেই চলে আসো বাবা।
--আচ্ছা ঠিক আছে।(বলে চায়ের বিল দিয়ে চলে আসলাম)
..
সন্ধ্যায় করিম চাচার বাসায় গেলাম।যাওয়ার সাথে সাথে চাচা হাসি মুখে আমাকে তার পাশে বসালো তারপর আন্টিকে বলল পিঠা দিতে।
..
--চাচা আমি তো পিঠা খাইনা।
--বাবা তোমার আন্টি তুমি আসবে শুনে তাড়াতাড়ি কষ্ট করে এই পিঠা গুলি বানাইছে।না খাইলে তো সে কষ্ট পাবে।
--আচ্ছা ঠিক আছে। (বলে একটা পিঠা খেলাম)
--বাবা আর একটা খাও।
--না চাচা সময় তো কম আমার হাতে তাই মিমকে পড়িয়ে একটু পরেই চলে যেতে হবে।মিম কোথায়।
--আছে তো নিজের রুমে বসে বসে পড়ছে।কিসের ছাই পড়া পড়ে সবসময় দেখি পড়ে কিন্তু পরিক্ষায় লাড্ডু মারে।
--আচ্ছা চলেন দেখি মিমের রুমে যাই।
--চলো বাবা।
..
মিমের রুমের গেলাম।গিয়েই রুমের ভেতরটা দেখে ভালই লাগল অনেক সুন্দর করে সাজানো রুমটা।করিম চাচার অনেক টাটা পয়সা আছে বড় ছেলে আবার থাকে টাকার দেশ ইতালিতে।তাই বাড়িটা তৈরি করতে অনেক টাকা খরচ করে এই সুন্দর বাড়ি করেছে।
..
এত্তক্ষন রুম দেখেই চলছিলাম।হঠাৎ মিমের দিকে নজর পড়তেই চমকে গেলাম।মিম এত্ত সুন্দরি মেয়ে আগে জানতাম না তো।আবার আজকে অনেক সাজু গুজুও করেছে আরো অনেক সুন্দর লাগছে।একদম ডানাকাটা পরি।
..
--স্যার আসসালামু আলাইকুম।(মিম)
--ওলাইকুম সালাম।
--কেমন আছেন স্যার।
--ভাল তুমি।
--ভাল।
--আচ্ছা বই বেড় করো ইংলিশ বই।
--স্যার প্রথম দিন তো কেউ পড়ায় না
--কে বলছে আর কেন।
--আমি বলছি কারন প্রথম দিন হল পরিচয় ক্লাস।
--তুমিও আমাকে চিনো আমিও চিনি।আর পরিচয়ের দরকার নেই।
--স্যার প্রথম দিন ক্লাস করা ভাল না।(বলেই টেবিলের নিচ দিয়ে আমার পায়ে খুব জোরে চাপ দিল)
--ও মা গো।(সে হি হি হি করে হাসতে লাগলো)
--বাবা ফারাবী কি হইছে।(করিম চাচা দৌড়াইয়া আসল)
--চাচা মশায় কামড়াইছে।
--আচ্ছা বাবা আমি মশার কয়েল নিয়া আসছি।(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now