বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেয়েদের প্রেম

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X মেয়েদের নিয়ে কমন একটা মিথ প্রচলিত আছে, "মেয়েরা ভ্যাগাবন্ড টাইপের ছেলেদের সাথে প্রেম করে কিন্তু বিয়ের সময় পয়সাওয়ালা ছেলে খোঁজে"। . নো অফেন্স, এই মিথে বিশ্বাস করা ছেলেরা যদি মেয়ে হয়ে জন্মাতো তবে তারাও হয়ত এটাই চাইতো। ২৫ টাকা দামের টিপের পাতা, ৫০ টাকা দামের কাঁচের চুড়ি পেলে একদিন ভাল্লাগে, দুইদিন ভাল্লাগে তারপর আর না। ভালোবেসে চার লাইনের কবিতা শুনতে প্রথম প্রথম ভালো লাগে। একসময় উপমা শেষ হয়ে যায়, বর্ণনায় ঘুণ ধরে কবিতা বোরিং হয়ে যায়। . জোছনা রাতে প্রেমিকের মুখে চাঁদের গল্প শুনতে ভালো লাগে। মাসের বাকি দিনগুলো কিন্তু চাঁদের দিকে তাকিয়ে পার করে দেয়া যায় না। রোদ- বৃষ্টির ফাঁকে ফাঁকে গনগনিয়ে উঠা সূর্যটা বড্ড নিষ্ঠুর। সূর্য কবিতা বোঝে না, সে ঘাম ঝড়াতে চায়। পরিশ্রম করে ক্লান্ত হতে বলে। . নতুন নতুন প্রেমে রোমান্স বেশি থাকে। প্রেমিক প্রেমিকা একধরণের ঘোরের মধ্যে থাকে। একসময় ঘোর কেটে যায়। প্রেমের বয়স বাড়ে। প্রেমের মধ্যে তখন দায়িত্ব চলে আসে। আর রেসপনসিবিলিটি ইজ মানি। টাকা ছাড়া কোন দায়িত্বই পালন করা যায় না। . বাবা মায়ের আদরের মেয়েটার লাজ- লজ্জা, সংকোচ ভেংগে বাবার কাছে নিজের ভালোবাসার কথা বলতে পারাটা যেমন প্রেমের কমিটমেন্ট। তেমনি নিজেকে প্রেমিকার ফ্যামিলির সামনে প্রেজেন্টেবল করে সাজানো হল ভালোবাসার দায়িত্ব। আবেগ দিয়ে এই দায় এড়ানোর কোন সুযোগ নেই। . ভালোভাবে প্রেম করতে গেলে, ভালোবেসে বিয়ে করতে গেলে টাকার দরকার আছে। একটা সুখের সংসার, একটা সাজানো গোছানো বাসা, সপ্তাহে দুই একবার বাইরে খেতে যাওয়া, মাসে অন্তত একবার ছোটখাটো শপিং করা এসব এখন মৌলিক চাহিদার মত। শুধুমাত্র ভালোবাসার অজুহাত দেখিয়ে একটা মেয়েকে বঞ্চিত করার অধিকার কারোই নেই। মন থাকলেই মন দেয়া নেয়া করা যায়। ভালোবাসতে মন ছাড়া কিছু লাগে না। তবে ভালোবাসাটা চালিয়ে যেতে হলে মনের বাইরে অনেককিছু লাগে। ঘর বাঁধার স্বপ্ন দেখতে হলে আগে নিজের খুঁটিটাকে মজবুত করতে হয়। নড়বড়ে খুঁটি দিয়ে ঘর বাঁধা যায় না। . ভালোবেসে হাত ধরতে সবাই পারে কিন্তু ভালোবেসে ভালোবাসার মানুষটার দায়িত্ব সবাই নিতে পারে না... . --লিখাঃ তানভীর মেহেদী


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ মেয়েদের প্রেম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now