বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মাসের ২৫ তারিখ! মানিব্যাগটা শুন্য...! বন্ধুদের কাছ থেকে কিছু টাকা পাবো। কিন্তু তাদেরও একই অবস্থা। কোন উপায় না পেয়ে বাবাকে ফোন করলাম,
--বাবা, টাকা লাগবে!
--কি লাগবে?
--টাকা লাগবে!
--বুঝিনাই, আবার বলো...!
--টাকা লাগবে, টাকা! আমার কাছে টাকা নাই। আজ দুইদিন অনেক কস্টে আছি। পারলে কিছু টাকা পাঠান...!
--আমি তোর কথা কিছুই বুঝিনাই। এখন ফোন রাখ
.
বাবা ফোন কেটে দিলেন! এই প্রথমবারের মতো বাবার উপর ভীষণ রাগ হলো। উনি টাকার কথা শুনেও না শোনার ভান করলেন!
.
বিকালে নাস্তা না করেই টিউশনিতে গেলাম৷ ভাবলাম আন্টিকে বলব, এমাসের টাকাটা তাড়াতাড়ি দিতে! কিন্তু সাহস হয়নি। আজ হেটেই টিউশনিতে গিয়েছিলাম! সন্ধ্যায় বাসায় ফিরে আয়নার সামনে দাড়িয়ে ছিলাম!
.
অনেকটা শুকাইছি..! ভাবলাম ঘুমাবো। কিন্তু এই অবেলায় ঘুম কোত্থেকে আসবে! পকেটে টাকা থাকলে হয়তো ঘুম কেনা যেতো। ছাদে এসে চাঁদ দেখার চেষ্টা করছি। আজকের চাদ দেখে সেই লাইন দুটো মনে পড়ে গেলো,
.
'ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়,
আকাশের চাঁদ যেনো ঝলসানো রুটি'
.
লাইনদুটো শেষ করার আগেই একটা কল। বাবা কল দিয়েছেন,
--তোর বিকাশে কিছু টাকা পাঠাইছি। তুলে নিস
--(কিছু বলার আগেই বাবা ফোন রেখে দিলেন)
.
টাকাটা তিনি অনেক কস্টে জোগাড় করেছেন! আমাকে বুঝতে দেননি। কিন্তু, আমিতো বুঝি। আমার মতো ছেলেগুলো অনেক ভাগ্যবান! তাদের আর কিছু থাকুক না থাকুক, এই বাবা আছে! যারা সন্তানের কস্ট সহ্য করতে পারেনা। বাবা, ভীষণ ভালোবাসি তোমায়.....!
-
লিখাঃ হিডিয়াস ট্র্যাডেসম্যান
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now