বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইমোশনাল ব্ল্যাকমেইল

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X বিষ খেয়ে মুখে ফেনা তুলে এসেছে... ক্লাস এইটে পড়ে ছেলেটি... প্রেম করে একটা মেয়ের সাথে... তাকে বিয়ে করবে বলে বিষ খেয়েছে। শুনে স্যাকমো আর ওয়ার্ড বয়কে বললাম, তিন নাম্বার ওয়াশ দেন। আমাদের এখানকার সাংকেতিক কথা... হাত পা বেঁধে বেশ কষ্ট দিয়েই ওয়াশ শুরু হল। পেটে নল ঢুকিয়ে এমনিতেই ওয়াশ খুব কষ্টকর রুগীর জন্য... এরপরেও কিছু কিছু বিষখোরকে ইচ্ছে করে আরো বেশি কষ্ট দেওয়া হয়। যাতে ভবিষ্যতে বিষ খাওয়ার আগে দশবার ভাবতে হয়। ওয়াশ চলছে। রুগীর মাকে বললাম, এই তো কিছুদিন আগে রোজার ভেতরেই এমন আরেকজনকে পেয়েছিলাম। সে ক্লাস টেনে পরতো, বিয়ে করার জন্য বিষ খেয়েছিল। সাথে সাথে মহিলাটি জবাব দিল, ঐটা আমার বোনের ছেলে। বিষ খাওয়ার পরে ওকে বিয়ে দেওয়া হইসে। সেটা দেখেই তো পোলা আমার বিষ খাইসে। এই হল অবস্থা... বিষ খাওয়ার পর একজনের দাবী মেনে নিবেন তো তার দেখে আরেকজন একই কাজ করবে। দুনিয়াতে সবচেয়ে খারাপ জিনিস হল ইমোশনাল ব্ল্যাকমেইল। নিজের ক্ষতি করে অন্যের করুনা অর্জন করার চেষ্টা। যারা আত্মহত্যার চেষ্টা করে, তারা হল দুনিয়ার সবচেয়ে ভীতু মানুষ... কাপুরুষ। নিজ যোগ্যতায় কোন কিছু অর্জন করতে পারে না, বাস্তবতাকে ফেইস করতে পারে না বলেই এই ইমোশনাল ব্ল্যাকমেইলের পথ বেছে নেয়। [] ডাঃ তারাকী হাসান মেহেদী []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now