বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চাচার বাসায় ইফতারের দাওয়াত ছিলো, আমি আর বোন রিক্সায় যাচ্ছিলাম। বোন প্রকৃতি দেখে যাচ্ছে, আর আমি বই পড়ছিলাম- মুখ বই আর কি!
.
পাশ দিয়ে আরেক রিক্সায় এক আন্কেল গেলেন,বোন দেখে সালাম ও দিলো। আন্কেল চিনে ফেললেন ভালো মন্দ জিজ্ঞেস করতে করতে রিক্সা ক্রস করে গেলো। আমি বোন কে জিজ্ঞেস করলাম কোন আন্কেল? আন্কেল কি আমাকে দেখেছে? আমি তো মোবাইল টিপছিলাম।
.
বোন বলল - বোধহয় দেখেননি,তবে পাশে যে কেউ একজন ছিলো সেটা দেখেছেন।
আমি বোন কে ফাজলামো করে বললাম " ধর এখন আন্কেল বাসায় গিয়ে বললো যে শামছুল ভাইয়ের মেয়েকে দেখলাম একটা ছেলের সাথে রিক্সায় যাচ্ছে,আমারে আবার দেখে সালাম ও দেয়! "
.
বোন তো রেগেমেগে পারলে আমারে রিক্সা থেকে ফেলে দেয়! এত খারাপ চিন্তা আমি করলাম কেমনে?!
.
আমরা রিক্সা নিয়ে আরেকটু সামনে গেলাম মোড় নেবার সময় #রিক্সা একটু ধীরে গেলো। তখনই আমাদের কে লক্ষ্য করে তিনটা ছেলের কমেন্ট " রোযার মাসেও একসাথে রিক্সায় না চললে হয়না! রোযায় তো ভালো থাকুক! "
.
এইবার আমি বোনের দিকে তাকাইলাম সে আর কিছু বলেনা ।
.
এই হলো আমাদের সমাজের অবস্থা, বোনকে নিয়েও রিক্সায় চড়তে গেলে লোকজন কি ভাবে দেখেন। আপনিও নিশ্চয়ই তা ই ভাবেন?
.
কি দরকার ভাই এভাবে ভাবার? কি লাভ হয় এভাবে নেগেটিভ চিন্তা করে আসেন না ভাই,একটু #পজিটিভ চিন্তা করি?? একটু শুধু?? প্লিজ?
নিজেরা বদলালে ই তো দেশটা বদলে যাবে একদম।
.
আসেন বদলে যাই আর দেশটাকে বদলে দিই
.
ওয়েল,আমার বোন বোরকা পড়ে সো ডোন্ট ইউজ দ্যা বোরকা এজ এ লেইম এক্সকিউজ
.
.
লিখাঃ- #চৌধুরী_আদি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now