বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দুপুরে এক পিচ্চিরে পড়াইতে গিয়েছিলাম.. পিচ্চি দেখি পাঞ্জাবী আর টুপি পড়ে টেবিলে বসে আছে.. মুখটা পুরো শুকনো করে রেখেছে..
.
- স্যার আসসালামু আলাইকুম..
-- ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো আজ কিউট লাগছে..
- হ্যা স্যার। আম্মুও বলেছে। তাইত বার বার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছি..
-- বার বার দেখার কি আছে?
- আমাকে রোজাদার লাগছে কিনা!
-- অহ! তুমি আজ রোজাও রেখেছ?
- হ্যা স্যার। কালকেও তো রোজা রাখলাম.. আজও রাখব..
-- বাহ! গুড বয়..
- থ্যাংক ইউ স্যার..
.
পিচ্চি একটু পর পর ওয়াশরুমে যাচ্ছে। তাও আমাকে এক বারের জন্য বলে যাচ্ছে না..
- সিজান তুমি বার বার বেয়াদবি করছ কেন?
-- বেয়াদবি কখন করলাম স্যার?
- এইত টেবিল থেকে বার বার ওঠে যাচ্ছ। কিন্তু আমার থেকে একবারও অনুমতি নাও নাই..
-- স্যার আমি ত থুথু ফেলতে যাচ্ছি। আম্মুও ত রোজা রেখে বার বার থুথু ফেলে তাই আমিও..
- অহ.. আচ্ছা পড়তে বসো..
.
১০মিনিট না পড়তেই আবার ওঠে গেল। যহুরের আজান হচ্ছিল তাই কিছু বলি নাই.. একটু পর দেখি পিচ্চি আইসক্রিম খেতে খেতে টেবিলে বসলো.. আইসক্রিম খাওয়া শেষ হওয়া পর্যন্ত ওয়েট করলাম..
.
- খাওয়া হয়েছে?
-- হ্যা স্যার..
- এবার তাহলে পড়তে বসো..
-- স্যার আম্মু বলছে রোজা রেখে খুব বেশি পড়তে না.. তাহলে রোজা রাখতে কষ্ট হয়..
- তোমার আম্মু আর কি কি বলেছে?
-- বলেছে যে পাচ ওয়াক্ত নামাজ পড়তে, সত্ পথে চলতে, মুরব্বিদের শ্রদ্ধা করতে, আর মিথ্যে কথা বলতে বাড়ন করছে..
- তাহলে যে তুমি মিথ্যে বলছ.!
-- কখন মিথ্যে বললাম স্যার?
- এই যে তুমি একটু আগে আইসক্রিম খেলে। তাহলে তুমি কীভাবে রোজাদার?
-- হাহাহা.. স্যার একটু আগে আজান হইছে না?
- হুম.. তো!
-- আম্মু বলছে যহুরের আজানের সময় আমার একটা রোজা হবে। তখন ইফতার করে আবার সেহরী খাব.. তাহলে আমার একদিনে দুটো রোজা হবে..
-- স্যার আপনাকেও ইফতার এনে দেই! এখন থেকে প্রতিদিন আপনি আর আমি দুটো করে রোজা রাখব। ঠিক আছে স্যার..?
- কি বলো এইসব!
-- জ্বি স্যার। একদিনে দুই রোজা রাখার মজাই আলাদা। কষ্ট লাগে না। কিন্তু আম্মু আব্বু এই রোজা রাখতে চায় না। আমার একা দুটো রোজা রাখতে ভাল লাগেনা। প্লিজ স্যার আপনি না করবেন না.. প্লিজ..
- তুমি বইয়ের এইদিকটা একটু পড়ো। আমি বাহির থেকে থুথু ফেলে আসতেছি..
-- ঠিক আছে স্যার.. আমি আপনার জন্য ইফতারের ব্যবস্হা করছি..
- অকা.
.
থুথুর কথা বলে আমি ওদের বাড়ি থেকে চম্পট নিয়েছি.. এই স্টুডেন্ট আর দুপুরে পড়ানো যাবে না.. অল্পের জন্য বেচে গেছি..
লিখাঃ Hossain Muhammad Palash
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now