বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মাথার উপর দিয়ে পাখি উরে গেল। পুকুর এ হাস গোসল করছে। মেহগনি গাছে দুই টি হলদে পাখি খেলা করছে। পুকুরপাড় এ বসে এইসব ঈ দেখছিল রিমি। হঠাৎ তার মা ডাক দিল। "রিমি দুপুর হয়ে গেছে, বাসায় এসে ঘুমিয়ে পড়ো। " রিমি বিছানায় এসে শুয়ে পড়লো। কিন্তু ঘুম এলো না। সে উঠে ছাদের উপর গেলো। দেখলো একটি হলদে পাখি। পাখিটি তাকে বলল," রিমি শোনো।" রিমি তার দিকে এগিয়ে গেলো।
কি হয়েছে গো। তুমি সেই হলদে পাখিটা না।
হ্যাঁ।
তোমার সাথি টি কোথায়?
সে আসবে না।
ওমা কেনো?
তার নাকি এভাবে এগো ঘোরাফেরা করতে ভালো লাগেনা।
ও তাই। তোমার নাম কী গো?
আমাকে তো কোনো নাম দেওয়া হয়নি।
ও তাই। তোমার বাসি কোথায় গো?
তা জানলে তুমি আমার বাসায় আসবে?
হ্যাঁ।
প্রমিস?
প্রমিস। এখন বলো দেখি?
রিমি এই রিমি বিকেল হয়ে গেলো তো উঠবে না? তুমি তো বলে রেখেছিলে তুমি ঘুম থেকে উঠে পড়তে বসবে।
কি কি হলদে পাখি কোথায়?
হলদে পাখি তুমি কী কোনো স্বপ্ন দেখেছো।
দেখিনি তো আবার কী? আরেকটু পরে ডাকলেই হতো। আমি জানতেই পারলাম না পাখিটির বাসা কোথায়।
দুষ্টু মেয়ে।
আম্মু পাখিটি আবার আসবে তো?
হ্যাঁ বাবা আসবে। তখন তুমি জেনে নিও ওর বাসা টা কোথায়?
ঠিক আছে।
রিমি মনে মনে ভাবতে লাগলো এবার তাহলে পাখির বাসায় বেড়াতে যাওয়া হবে
তার মন খুশি তে ভরে উঠল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now