বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভূত মন্ত্র ২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X প্যান্ট খুলট পড়ার মতো হচ্ছে আর সে টেনে টেনে তুলছে । তার গায়ে রঙিন শার্ট । শার্টের একটা বোতাম নেই । বোতামের জায়গাটা সেফটি পিন দিয়ে আটকানো । ছেলেটা বাবলুর দিকে তাকিয়ে দাত বের করে বলল-এই তুই আমার সঙ্গে খেলবি? বাবলু কথা বলল না । ছেলেটাকে সে চিনতে পারছে না । ফ্ল্যাটেরই কারো ছেলে হবে । তবে বাবলু আগে দেখেনি । অপরিচিত একটা ছেলে তাকে তুই তুই করছে,এটাও বাবলুর ভাল লাগছে না । *কথা বলছিস না কেন? খেলবি? *না । *আমি অনেক মজার খেলা জানি । *আমি খেলব না । অংক করছি । সকালবেলা কেউ অংক করে? আয় কিছুক্ষণ খেলি-তারপর অংক করিস । *আমাকে তুই তুই করে বলছ কেন? *বন্ধুকে তুই তুই করে বলব না? বন্ধুকে বুঝি আপনি আপনি করে বলব ? *আমি তোমার বন্ধু না । *বন্ধু না । এখন হবি । ওই গ্লাসটায় কি দুধ নাকি? *হু । *তোকে খেতে দিয়েছে? * হু । *খেতে ইচ্ছে করছে না? *না । *দুধটাকে পেপসি বানিয়ে তারপর খা । *পেপসি কিভাবে বানাব? *মন্ত্র পড়লেই হয় । এর মন্ত্র আছে । মন্ত্র জানিস না ? রাগে বাবলুর গা জলে যাচ্ছে । । কি রকম চালবাজের মতো কথা! মন্ত্র পড়লেই দুধ নাকি পেপসি হয়ে যাবে । মন্ত্র এতই সস্তা? *আমি মন্ত্র জানি । মন্ত্র পড়ে পেপসি বানিয়ে দেব? *হু । *যদি দেই তাহলে কি তুই খেলবি আমার সঙ্গে? *হু । ছেলেটা ঘরে ঢুকল । চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলে গ্লাসে ফু দিল-বাবলু দেখল,দুধ দুধের মতোই আছে । আগের মতোই কুৎসিত । সর ভাসছে । ছেলেটা বলল,দেখলি দুধ কেমন পেপসি বানিয়ে দিলাম,কঠিন মন্ত্র-তোকে শিখিয়ে দেব । এই মন্ত্র দিয়ে খাবার জিনিস বদলে ফেলা যায় । মনে করে তোকে ছোট মাছ দিয়ে ভাত দিয়েছে ছোট মাছ ইচ্ছা করছে না । মন্ত্র পড়ে ফু দিবি ছোট মাছ হয়ে যাবে মুরগীর রান ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ সেরা কিশোর গল্প » ভূত মন্ত্র
→ ভূত মন্ত্র - হুমায়ূন আহমেদ
→ ভূত মন্ত্র ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now