বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রুরুঁর গল্প ২

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ভদ্রলোককে বকবক করার সুযোগ দিয়েছি । এখন তিনি দীর্ঘ সময় নিয়ে ব্যাখ্যা করবেন কেন তিনি দোহাজারী যাচ্ছেন । *কথাটা স্যার আপনি নেহায়েত ভুল বলেননি,আমি ভূতের সন্ধানেই যাচ্ছি । *ও আচ্ছা । *বাংলাদেশে যেখানে যত পুরনো বাড়ি আছে,সেখানেই যাচ্ছি । ভূত প্রেতরা সাধারণত লোকালয়ের বাইরে পুরানো বাড়িঘর পছন্দ করে । ওদের খুজে বের করার জন্যে ওইসব জায়গায় ভাল । *ও । *শহরে তারা যে একেবারে থাকে না তা না । মাঝে মধ্যে শহরেও আসে । তবে অল্প সময়ের জন্যে । গাড়ি ঘোড়ার যে ভিড়,মানুষই থাকতে পারে না তো ভূত! *আপনি ভূত নিয়ে গবেষণা করছেন? *জি না । তবে ওদের বিষয়ে অনেক কিছু জানি । *ও আচ্ছা । *ভূত নিয়ে একটা গ্রন্থ রচনার ইচ্ছা আছে । দেখি পারি কিনা । একবার একটা আর্টিকেল লিখে পত্রিকায় পাঠিয়েছিলাম । ওরা ছাপেনি । আজকাল সব কিছুতেই ধরাধরি । লেখা ছাপার মধ্যেও ধরাধরি । পরিচিত লেখকের অগা মগা বগা লেখা বড় বড় হেডিং দিয়ে ছাপবে । আমার মতো অপরিচিত লেখকের লেখা যত ভালই হোক,ছাপবে না । ঠিক বলিনি স্যার? *জি । *অথচ আমার লেখাটা ছিল গবেষণাধর্মী,শিরোনাম ছিল-শিশু ভূতের খাদ্য । লেখার কপি সঙ্গে আছে । পড়বেন? *জি না । আমি একটা বই পড়ছি । বইটা শেষ করা দরকার । *আমার লেখাটা খুব ছোট,তিন পৃষ্ঠায়,পড়তে সময় লাগবে না । *পড়তে চাচ্ছি না । *না চাইলে পড়তে হবে না । খুব খাটাখাটনি করে লিখেছিলাম.... শিশু ভুতের খাদ্যের ওপর এরকম লেখা দ্বিতীয়টি লেখা হয়নি আমার ধারণা । অথচ এই লেখা ছাপল না । সম্পাদকের সঙ্গে দেখা করেছিলাম । উনি ব্যক্তিগতভাবে লেখাটার প্রশংসা করলেন । অবশ্য বললেন,শিশু ভুতের খাদ্যের ওপর লেখা তাদের পত্রিকার উপযোগী নয় । ভূতের কোন পত্রিকা থাকলে তারা লেখা নেবে । উনি বললেন ভুতদের কোন পত্রিকায় লেখাটা পাঠিয়ে দিতে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now