বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হযরত ইবরাহিম (আঃ) কে আল্লাহতায়ালা বিভিন্নভাবে পরিক্ষা করেছেন। সকল পরিক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন।এবার তিনি এক অগ্নিপরীক্ষার সম্মুখীন হলেন।
একরাতে তিনি স্বপনে দেখলেন,পুত্র ইসমাইলকে কুরবানি করতে আল্লাহ তাঁকে আদেশ করেছেন।
বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান ইসমাইল অপেক্ষা দুনিয়াতে অধিকতর প্রিয় আর কি হতে পারে? অনেক চিন্তা ভাবনা করে তিনি শেষ সিদ্ধান্তে পৌঁছালেন,আল্লাহ যাতে খুশি হন তাই তিনি করবেন।
পবিত্র কোরানে উল্লেখ আছে, তখন তিনি পুত্র ইসমাইলকে বলেন: হে বৎস! আমি স্বপনে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এখন তোমার অভিমত কী? তখন ইসমাইল বলেনঃ হে আমার আব্বা!আপনি যা আদিষ্ঠ হয়েছেন তাই করুন।
আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অর্ন্তভূক্ত পাবেন।(আস সাফফাত:১০২)
ছেলের এ সাহসিকতা দেখে তিনি খুশি হলেন।আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তার পুত্রের গলায় ছুরি চালালেন। তিনি পরিক্ষায় উত্তীর্ণ হলেন।
পবিত্র কোরানে আছেঃ তখন আমি তাকে আহব্বান করে বললাম,হে ইবরাহিম তুমি তৌ স্বাপ্নাদেশ পালন করলে(সুরা আস_সাফাফাত,আয়াত ১০৪-১০৫)
আল্লাহ খুশি হয়ে ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি করালেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now