বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কচি পটল

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tayaba Islam (০ পয়েন্ট)

X প্রতিটা মানুষের জীবনে একজন বন্ধু থাকে যে সবসময় সে মানুষটার জীবনটা অতিষ্ঠ করতে চেষ্টা করে। আমি আমার এমন এক বন্ধুকে নিয়ে একবার গেলাম কফি খেতে। কফি হাউজটা বেশ বড়। নিয়ম হচ্ছে আপনি গিয়ে অর্ডার করবেন, আপনার নাম বলবেন এবং টাকা দিয়ে চলে আসবেন। আপনার কফি রেডি হলে একজন ওয়েটার চিৎকার করে আপনার নাম ডাকবেন। ডাক শুনে আপনি গিয়ে কফি নিয়ে আসবেন। নুসরাত ছোটবেলা থেকেই আমাকে “কচি পটল” ডাকে। আমি জানি না কোথা থেকে এই নাম আসলো, কিন্তু সে মাঝে মাঝেই আমাকে এ নামে ডাকাডাকি করে। সেদিন আমি একটু দেরি করে কফি হাউজে গিয়ে দেখি নুসরাত আমার জন্য অর্ডার করে বসে আছে। যথারীতি আমরা টুকটাক গল্প শুরু করলাম। একটু দূরে এক ওয়েটার একটু পরপর চিৎকার করে সাব্বির, ফারিয়া, ব্যাটম্যান, নাজমুল ইত্যাদি নাম ধরে ডাকছিলো। হঠাৎ ওয়েটারটা ডেকে উঠলো, “কচি পটল!”। আমি নুসরাতের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। “যাও, তোমাকে ডাকছে”, সে হাসতে হাসতে বললো। ওদিকে ওয়েটারটা গলা ছেড়ে চিৎকার করে ডেকেই চলেছে “কচি পটল?” “কচি পটল?” “কচি পটল!” আমি আস্তে করে হেঁটে আমার কফি আনতে গেলাম। সারা কফি হাউজের সবাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিলো। ওয়েটার আমাকে জিজ্ঞেস করলো, “স্যার, আপনি কি কচি পটল?” আমি উত্তর দিলাম, “জি ভাই, আমিই কচি পটল।” . . . . . . . Collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now