বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মালিহা=আচ্ছা সত্যি করে বলো তো তুমি আমাকে ছাড়া
অন্য কাউকে ভালোবাসোনা,
মেহেদি=ছিঃ ছিঃ তুমি এটা বলতে পারলা? আমি অন্য
কোন মেয়েকে ভালোবাসা তো দুরের কথা! অন্য কোন
মেয়ের দিকে তাকাইও না। শুধু তোমার দিকে তাকাই।
=সত্যি! শুধু আমি ছাড়া তুমি অন্য কারো সাথে কথা বলো
নাতো!
=তুমি আমাকে এই বিশ্বাস করো! আমি এখনও তোমার
বিশ্বাস অর্জন করতে পারিনি। আসলেই আমি একটা
খারাপ ছেলে।
=প্লিজ মাইন্ড করোনা জান। তোমাকে অনেক
ভালোবাসিতো তাই এগুলো বললাম। সরি!
=ইটস ওকে।
=আই লাভ ইউ জান..
=আই লাভ ইউ ঠু বেবি
.
মেহেদি= হাই বেবি! আই লাভ ইউ!
তুলি= আচ্ছা তুমি আমাকে সত্যি ভালোবাসো তো!
= তুমি আমার ভালোবাসায় সন্দেহ প্রকাশ করছো?
= না মানে!
= আমি তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি
ভালোবাসি আর তুমি এরকম কথা বলছো? আসলে আমি
হয়ত তোমাকে ঠিকমত ভালোবাসতে পারিনি
=আমি ওরকম কিছু বলিনি। তুমি মাইন্ড করোনা প্লিজ।
আমি তোমাকে ভীষন ভালোবাসি। তোমাকে ছাড়া
বাঁচবোনা।
=আরে যাহ এভাবে বলেনা। আমিও তোমাকে অনেক
অনেক ভালোবাসি।
.
নিহা= আসতে এতক্ষণ লেট করলা কেন?
মেহেদি= আরে আর বলোনা! রাস্তায় এত জ্যাম ছিলো
কি আর বলবো!
=সত্যি! কিন্তু আমি তো আসার সময় জ্যাম ছিলোনা!
=তুমি আমাকে অবিশ্বাস করো?
=না। আচ্ছা আমার সম্পর্কে বাসায় বলেছো!
=না। আমি এখন এসব বললে প্রবলেম হবে। আর কয়েকটা
দিন সময় দাও।
=আচ্ছা তুমি আমাকে সত্যি বিয়ে করবা তো!
=আমি বিয়ে না করলে সম্পর্ক করতাম? তুমি আমাকে
ফালতু ছেলে মনে করো তাইনা?
=না আসলে আমার ভয় করে যদি তুমি আমাকে ছেড়ে চলে
যাও?
=কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কোনদিন যাবোনা।
আই লাভ ইয়্যু বেবি....
.
৫বছর পর। আজ মেহেদি বিয়ে করেছে। মেয়েটির নাম
নাবিলা। দেখতে ভীষণ সুন্দরী। মেহেদি এমন বউ পেয়ে
মনে মনে ভীষণ খুশি। কিন্তু কিছুদিন পর মেহেদি জানতে
পারলো নাবিলা বিয়ের আগে অনেকগুলো প্রেম করেছে।
এটা জানার পর তার মাথা গরম হয়ে গেলো। সে
নাবিলাকে বললো
.
মেহেদি= তুমি আমাকে এসব আগে বলোনি কেন?
নাবিলা= কোন সব?
= তুমি বিয়ের আগে ছেলেদের সাথে কি করতা! ছিঃ
তুমি এত খারাপ?
= তো তুমি কোথাকার ধোয়া তুলসি পাতা?
= আমি কি করলাম? মুখ সামলে কথা বলো।
=তুমি ভার্সিটি লাইফে অনেক মেয়েকে ধোকা দাওনি?
অনেক মেয়ের সাথে চিট করোনি? আমি তো বিয়ের
আগেই তোমার সম্পর্কে এসব জেনেছি। চোরের মায়ের
আবার বড় গলা..
=না মানে!
=কথায় আছেনা যেমন কুকুর তেমন মুগুর। আমরা দুজনেই সেম
ক্যাটাগরির তাই দুজনের ভাগ্য একজোট হয়েছে!
.
প্রিয় পাঠক, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই বাস্তবে ঘটে
থাকে। কেননা বর্তমান যুগে অনেকে প্রেম
ভালোবাসাকে টাইমপাস মনে করে। অনেক ছেলে মেয়ে
আছে যারা একাধিক কিংবা অধিক রিলেশনে জড়ায়।
একে তো বিয়ের আগে প্রেম হারাম তার উপরে এই
টাইমপাস করে বিপরীতজনের জীবনটা নষ্ট করে দেয়। তো
সেই মানুষটা বিয়ে করার সময় কেন নির্ভেজাল
জীবনসঙ্গী খুঁজে?
.
মহান আল্লাহ তায়ালা বলেন..
.
"দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, আর দুশ্চরিত্র
পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, আর সচ্চরিত্রা নারী
সচ্চরিত্র পুরুষের জন্য, আর সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা
নারীর জন্যে ।" [সূরা আন-নূর ২৬]
.
অতএব কারো সাথে প্রতারণা করবেন না, জীবনে কাউকে
ধোকা দিবেন না, কারো অনুভুতি নিয়ে খেলা করবেন না
আর বিয়ের আগে প্রেম না করলে ইনশাআল্লাহ ভালো
একজন জীবনসঙ্গী পাবেন। কেননা আল্লাহ নিজেই এটা
ঘোষণা দিয়েছেন। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now