বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কুরকুরাইয়া কুরন্তি

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এক দেশে এক রাজা ছিল। একদিন এক দরবেশকে ভুল করে সৈন্যরা রাজার কাছে ধরে নিয়ে আসে, পরে রাজা ভুল বুজতে পেরে দরবেশ এর কাছে ক্ষমা চায়। কিন্তু দরবেশ এক শর্তে ক্ষমা করতে রাজি হয়। শর্তটা হলো একটা ধাঁধার অর্থ বলতে পারলে, দরবেশ ক্ষমা করবে, নাহলে দরবেশ রাজাকে অভিশাপ দিয়ে যাবে। " কুরকুরাইয়া কুরন্তি ঝুরঝুরাইয়া ঝুরন্তি ফাল দিয়া গিয়া বসন্তি কালফয়া হইব গিয়া তুমার বুঝন্তি" এই ধাঁধার অর্থটা যদি ৩দিনের মধ্যে না বলতে পারে তাহলে দরবেশ ক্ষমা করবে না। রাজা সাথে সাথেই রাজ্যে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেয়। প্রথম দিন কেউ এর অর্থ বলতে পারে নাই। দ্বিতীয় দিন আবার ঢোল পিটিয়ে জানিয়ে দেয়, যে এই ধাঁধার অর্থ বলতে পারবে তার সাথে রাজ কন্যার বিয়ে দেওয়া হবে। তখন রাজ্যের সবাই রাজকন্যা পাওয়ার আশায় অর্থ খোঁজা শুরু করে। রাজ্যের এক তরকারি ব্যাবসায়ী রাতে বাড়িতে এসে রাতের খাবার খেতে খেতে ধাঁধাটা তার মেয়েকে বলতে থাকে। "কুরকুরাইয়া কুরন্তি" ঠিক ওই সময় এক চোর তার বাড়িতে চুরির করার জন্য মাটি খুঁড়তে থাকে... এই শুনে চোর মাটি খুঁড়া বন্ধ করে দেয়। কিন্তু মাটি তো ঝুর ঝুর করে পড়তে ছিল। "ঝুরঝুরাইয়া ঝুরন্তি" এই শুনে চোর লাফ দিয়ে একটু দুরে বসে... "ফাল দিয়া গিয়া বসন্তি" চোর মনে করে বাড়ির মানুষ চোরকে বুজতে পেরেছে, তাই চোর চুরি বাদ দিয়ে যখন চলে যেতে থাকে... "কালফয়া হইব গিয়া তুমার বুঝন্তি" এই কথা শুনার পর চোর মনে করে বাড়ির মানুষ তাকে চিনে ফেলেছে। আর কালকে তার বিচার হবে... তাই চোরটা ওই তরকারি ব্যাবসায়ীর পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে। এর মধ্যে ব্যাবসায়ী তার ধাঁধার উত্তর ও খুঁজে পায়। পরদিন রাজার কাছে ধাঁধার উত্তর বলে ।। এখন তো রাজা তার মেয়ের সাথে তাকে বিয়ে দিতে হবে। কিন্তু এই তরকারি ব্যাবসায়ীর তো বিবাহিত, সাথে একটা মেয়েও আছে। আবার রাজাকে তার কথাও রাখতে হবে। তাই রাজা কথা রাখতে গিয়ে তরকারি ব্যাবসায়ীর সাথে রাজকন্যার বিয়ে দেয় আর দরবেশ এর অভিশাপ থেকে মুক্তিও পায়। "বিঃ দ্রঃ যেকোন কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হয় ”


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now