বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একদিন এক ধনী ব্যক্তি ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান OleRaj (০ পয়েন্ট)

X একদিন এক ধনী ব্যক্তি ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে একজনকে তার ডাস্টবিন থেকে কিছু কুড়াতে দেখে বলল:- আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি গরিব নয়!!""""" গরিব লোকটি রাস্তার দিকে তাকিয়ে একজন নগ্ন ব্যক্তি কে অস্বাভাবিক আচরণ করতে দেখে বলল:- আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি পাগল নই"!!!! পাগল লোকটি তার সামনে দিয়ে একটি এম্বুলেন্স যেতে দেখে বলল:- আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি ওরকম অসুস্থ নই""!!!! অসুস্থ ব্যক্তি টি হাসপাতালে পৌঁছেই এক ব্যক্তি কে স্ট্রচারে তুলে মরাকাটা ঘরে নিয়ে যেতে দেখে বলল:- আল্লাহর প্রতি শুকরিয়া যে, আমি মৃত নই""""!!!!! :: ভেবে দেখা দরকার!!! একমাত্র মৃত ব্যক্তিই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে পারে না। তো আমরা কেন চুপ করে আছি? কেন আল্লাহর প্রতি আমাদের আজকের সুন্দর দিনটার জন্য শুকরিয়া আদায় করছিনা? কেন জীবনে পাওয়া আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না? নাকি মৃত্যু যখন ঘরে দড়গোড়ে আসবে তখন আল্লাহর অনুগ্রহের জন্য কান্নাকাটি করবো? সময় আছে এখনও,আমরা আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। --আল্লাহ তা'য়ালা বলেন:- যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নেয়ামত আরও বাড়িয়ে দিবো। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও... নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। "" --সূরা ইব্রাহিম:-৭ :: হে আল্লাহ"!তুমি আমাদের সকল মুসলিম জাতিকে হেদায়াত এবং সঠিক বুঝ দান করো। ---আমিন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now