বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোটবেলার কথা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X "ছোটবেলার কথা ... টেবিলে বাটিতে রাখা ছিল তিন টুকরা মুরগির মাংস ... ছোট্ট ছেলেটার আম্মু চামচ দিয়ে এক টুকরা মুরগি ছেলেটার বোনের প্লেটে তুলে দিলো, এক টুকরা তুলে দিলো ছেলেটার আব্বুর প্লেটে ... শেষ টুকরাটা ছোট্ট ছেলেটার প্লেটে তুলে দিতেই ছেলেটা জিজ্ঞেস করলোঃ "আম্মু, তোমারটা কই ??" আম্মু আচল দিয়ে কপালের ঘাম মুছে বলছিলোঃ "আমি মুরগি খাই না ... ভাল্লাগে না !!" সেদিন মুরগির রানে কামড় দিতে দিতে ঐ মিথ্যে কথাটাই সত্যি বলে ধরে নিয়েছিলো ছেলেটা ... বড় হওয়ার পর সে টের পেয়ে গেলো, ভালোবেসে বলা ঐ মিথ্যে কথাটার মর্ম !! ... ... ... ছোট্ট ছেলেটা বড় হয়ে গেছে এখন ... মায়ের কাছ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে থাকতে হয় তাকে এখন !! রাতে ডাইনিং করা হয় নাই ... প্রচন্ড ক্ষুধা নিয়ে ছেলেটা শুয়ে আছে ... বালিশের নিচ থেকে বেজে উঠলো ফোনটা... "আম্মা, কেমন আছো ??" "ভালো আছি বাবা ... তুমি কেমন আছো ??" "ভালো আছি !!" "রাতে খাইছো বাবা ??" "হ্যাঁ আম্মা !!" "কি দিয়ে খাইছো ??" "মুরগি দিয়ে !!" "আচ্ছা বাবা ... ঘুমাও তাইলে !!" "আচ্ছা !!" ... ফোনের এক পাশে মা টেনশন মুক্ত হয় ... আরেক পাশে ছেলেটা প্রচন্ড ক্ষুধা নিয়েও তৃপ্তির হাসি হাসে !! ... ... ... প্রায় প্রতিটা পরিবারের গল্পই বোধহয় এমন ... ভালোবাসার গল্প তো শুধু ফাস্টফুড আর রেস্টুরেন্টেই হয় না ... কোন কোন মিথ্যে কথার সত্যিকারের ভালোবাসার গল্প বড্ড বেশিই সুন্দর !!" লিখাঃ মুশফিকুর রহমান আশিক।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now