বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভদ্র ছেলে

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমি এমনিতে খুব ভদ্র ছেলে! সিরিয়াসলি ভদ্র। অন্তত মেয়েদের সাথে তো ভদ্রই! . কেউ একটু মশকরা করলেও বলি "আম্মু বলেছে এসব কথা ঠিক না, বকা দেবে " কাউকে মেসেজের রিপ্লাই না দিলে কারন আস্ক করলে বলি "আম্মু বলেছে মেয়েদের সাথে বেশী চ্যাট না করতে,পাত্রী উনি দেখে রাখছেন " কেউ যদি বারবার মেসেজ দিতে থাকে, আমি তখন শুধু স্মাইলি ই দেই, এবং অতি অবশ্যই তা ১৮+ ইমু নহে! মুচকি হাসির ইমু!! . তো আকতা ( হঠাৎ ) একদিন মাইয়া মাইনষের ম্যাসেজ পেলাম,'" আপনার লেখা পড়েছি! রিকু দিলে একসেপ্ট হবে?! " আমি আইডি খানা ঘুরিয়া দেখিলাম! ভালো লাগলো, অতঃপর আমি ভাবমারা পাবলিক না হওয়ার দরুন নিজেই রিকু পাঠাইয়া দিলাম! চ্যাটিং শুরু হলো! কয়েকদিন চ্যাট হলো, বেশ ভালো সম্পর্ক হলো! . একদিন আমি জিজ্ঞাসিলাম "আমাকে ম্যসেজ দেবার সময় তুমি ভাবছিলা আমি খুব ভাবওয়ালা লোক হব, তাই না? . - হুমম! ভাবাটা কি অস্বাভাবিক? . -নাহ! সবাই ভাব নেয়! আমি চেষ্টায় আছি, পারি না! আমার সাথে এডজাস্ট করে না! . -আমার সাথেও না, দেখনা বকবক করতেই থাকি? . -হুম! বাট আমার শিখা লাগবে ভাব নেয়া, . -হুম শিখ, আমার সাথে ফাস্ট করো . - কি বলো এসব!!!? কি করব ফাস্ট তোমার সাথে? . - ভাব নিবা . -ও! ওকে,স্টার্ট . -হুম! তা মাঝখান থেকে নেব? #না একদম শুরু থেকে? . -শুরু থেকে . -ওকে, দুই মিনিট পর আমার ওয়াল চেক করবা,বাই -কেন? -(নো রিপ্লাই) -ঐ? -(নো রিপ্লাই) -ঐ বান্দর! আনফ্রেন্ড করলা কেন??!!! -(নো রিপ্লাই) - মিয়া!! আমাকে রিকু দিবেন প্লিজ? . -নাহ! আমি যাকে তাকে রিকু দেইনা! আপনার দরকার হলে আপনি ই দিন, একসেপ্ট করা না করা আমার ব্যাপার! এছাড়া ফলো অপশন তো আছেই! আর কোন রিপ্লাই পাবেন না, ভালো থাকুন! . এরপর কোন ম্যসেজের ই রিপ্লাই দেইনি! প্রথম থেকে ভাব নিতে বলছে তাই আনফ্রেন্ড করে দিছি, রিকু তো আমি ই দিছিলাম সো, প্রথম থেকেই শুরু...!! . লিখাঃ চৌধুরী_আদি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭৫ জন


এ জাতীয় গল্প

→ গল্প : ভদ্র ছেলে vs ফাজিল মেয়ে !!
→ গল্প: ভদ্র ছেলে vs ফাজিল মেয়ে
→ ভদ্রলোকের পাচঁ ছেলে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now