বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পেট্রোল

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ঢিলেঢোলা শার্ট আর রঙ্গজ্বলা জিন্স প্যান্ট পরে হেঁটে যাচ্ছিল ছেলেটি।হাতে স্প্রাইটের কাঁচের বোতল।টহলরত পূলিশদের নজর পড়তেই পাকড়াও করলো ছেলেটিকে। -এই ছেলে বোতলে কি? -ইয়ে মানে..... -বল কই যাচ্ছিলি? -স্যার হাসপাতালে। -কত্ত বড় নিষ্ঠুর তুই শেষ পর্যন্ত হাসপাতালেও। -বুঝলাম না স্যার। -সত্যি করে বল তোর হাতে এসব কে তুলে দিয়েছে? -আমার দাদি। -বলে কি এসব? আর কার কার হাতে তুলে দিয়েছে? -পরীক্ষা করার জন্য আমাকেই দিয়েছে। -ওই একে থানায় নিয়ে চল।ওরে দুইটা দিলে সবগুলার খোঁজ মিলবে। -কেন স্যার আমি কি করলাম? -হাতে পেট্রোল নিয়ে ঘুরো আর বলছো কি করেছো? -না স্যার এগুলো পেট্রোল না। -আমাকে বোকা পেয়েছিস? -আপনি দেখেন। চিপিটা খুলে এসআই সাহেব নাকের কাছে নিয়ে ভালো করে শুকলো।অতঃপর.... -কি ঝাঝালোরে বাবা!বল তোদের দলের লিডার কে? -কিসের লিডার স্যার? -কিছু বুঝতাছস না তাইনা?ওরে পাছার নিচে দুইটা দে। -বিশ্বাস করেন স্যার এগুলো পেট্রোল না। -তাহলে কি এগুলা? -ইয়ে মানে...... -বল। -""আমার দাদু একেবারেই বৃদ্ধতো।ডাক্তার বলেছে প্রস্রাব পরীক্ষা করাতে হবে।তাই ডাক্তারের কাছে যাচ্ছিলাম।এগুলো প্রস্রাব""। অতঃপর এসআই সাহেব ওয়াশরুমে। লিখা : Mostafa Kamal Riad


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now