বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
- রাস্তায় হাটার সময় কোন মেয়ের দিকে তাকাবানা। ওকে??
-- হুম।
- ফেসবুকে কোন মেয়ের ছবিতে লাইক দিবা না। ওকে??
-- হুম।
- দেখবাও না। ওকে??
-- হুম।
- খালি জিরো ডট ফেসবুক চালাবা। ওকে??
-- হুম।
- টিভি কম দেখবা। মুভিও দেখবানা। আর দেখলে নায়িকাদের দিকে তাকাবানা। ওকে??
-- হুম।
- পেপার পড়বা। বিনোদন পাতার দিকে যাবা না। আর মহিলা টেনিস প্লেয়ারদের খেলা যেদিন থাকবে তার পরের দিন পত্রিকা রাখবানা।
-- ওকে।
- সব ক্লাস করবা। খালি নতুন ডাক্তার মেয়ে টিচারগুলার ক্লাস করবানা। খালি আইটেম দিবা। আর একা আইটেম দিবানা। আইটেম দেয়ার সময় টিচারের দিকে বেশীক্ষন তাকায় থাকবানা।
-- আচ্ছা।
- মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখলে চোখ গাইল্লা ফেলবো।
-- হুম।
- ডাক্তার হলে খালি ছেলে রোগী দেখবা।
-- আমার তো রোগী দেখার ইচ্ছা নাই। আমি টিচার হবো।
- তাইলে বয়েজ মেডিকেলে পড়াবা। ঠিক আছে?
-- বয়েজ মেডিকেল নাই তো! খালি গার্লস অবশ্য আছে্
- তাইলে টিচার হবার স্বপ্ন দেখা ছেড়ে দাও।
-- আচ্ছা।
- তোমার বাসা মহিলা কলেজের সামনে না??
-- হুম।
- বাসা চেঞ্জ করো।
-- আমার বাবার বাড়ি!!
- বাড়ি বেচে দাও।
-- আমার বাবা শুনলে ...
- তাইলে বাসা ছেড়ে মেসে থাকবা। এমন বাড়িতে যে বাড়ির মালিকের কোন মেয়ে নাই। থাকলেও ওই মেয়ের দিকে তাকাবানা।
-- আচ্ছা।
- মনে থাকবে??
-- এত্ত বড় লিস্ট!! সব তো মনে নাই।
- আবার বলবো??!
-- আবার!
- মনে না থাকলে আবার বলতে হবে।
-- থাক থাক!! এত বড় লিস্ট দিয়ে কাজ নাই। তুমি বরং এমন কোন লিস্ট দাও যেই লিস্টে খালি আমি কোন কোন দিকে তাকাতে পারবো সেই লিস্ট থাকবে।
- ভালো বুদ্ধি। তুমি তোমার পায়ের বুড়া আঙ্গুলের দিকে তাকাবা খালি। এভাবে নিচের দিকে তাকায় চলাচল করবা। ওকে??
-- হুম। ওকে!!
- দ্যাটস মাই বয়! এই নাও ফ্লায়িং পাপ্পি!!
-- এত কিছুর পর যে পাপ্পি দিলা ওইটাও ফ্লায়িং!!
- কিছু বললা??
-- নাহ!! এখন আসি তাইলে??
- যাও।
(৪ ঘন্টা পর)
- বেবী তুমি কই??
-- হাসপাতালে।
- কেনো??
-- তোমার কথা শুনে পায়ের বুড়া আঙ্গুলের দিকে তাকায়া বাইক চালাইসিলাম। তারপর কিছু মনে নাই। উঠে দেখি হাসপাতালে আছি!
[] Congenital pagla []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now