বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
২০১৪ সাল.....
জিতু এখন ক্লাস টেন এ। সামনে তার টেস্ট পরীক্ষা। এরপর এস এস সি। তার এত পড়ালেখা করতে মন চায় না। খেলতে মন চায়। ঘুরতে যেতে মন চায়। রাত জেগে ফুটবল খেলা দেখতে ইচ্ছা করে। সেই ছোট বেলা থেকেই পড়া পড়া। বাবা মায়ের মুখে একটাই কথা। ভাল করে পড়তে হবে। সে বুঝে না এত কেন পড়তে হবে। তার খুব ইচ্ছে বড় হয়ে তার যখন ছেলে হবে তাকে সে খেলোয়াড় বানাবে। এত পড়তে চাইলে তাকে মানা করবে। কেন সে এত পড়ালেখা করবে??
২০৪০ সাল...
জিতু এখন জিতু সাহেব। তার নিজস্ব ব্যবসা আছে। ছেলে এখন ক্লাস টেন এ। সামনে বড় বড় পরীক্ষা। ছেলে কে মাঝে মধ্যেই ঘুরতে দেখে। পড়ায় মন নেই। জিতু তার ছেলে কে বুঝায় বাবা ভাল করে পড়তে হবে। ভাল রেজাল্ট করতে হবে। তোকে ইঞ্জিনিয়ার বানানোর খুব ইচ্ছে আমার। জিতু র ছেলের ও ভাবনা কেন এত পড়তে হবে? তার বাবার ও কি এত পড়তে ভাল লাগত? জানে না সে...
এভাবেই চলতে থাকে "ভাল করে পড়তে হবে".. এর দুষ্ট চক্র। বের হতে পারে না কোন বাবা কিনবা তার সন্তান
[] কাজী ওয়ালীউল হাসান []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now