বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অবশেষে আমিও

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X অবশেষে আমিও নেশাখোর আমি বহু দেখেছি আমার পাশের রুমের ছেলেগুলো গাঁজার কল্কে হাতে কি পরম সুখে দিত একেকটা টান। টিএসসির পাশের ঊদ্যানে প্রতিদিন বসে গাঁজার হাট-বাজার কি বিদঘুটে গন্ধ, অসহ্য লাগত আমার। শাহবাগের পিকক অথবা সাকুরা বারে কাছের কিছু মানুষের অবাধ চলাচল দেখেছি এলকোহলের ঝাঁঝালো গন্ধ ছুঁইয়ে পড়েছে তাদের মুখ থেকে, শরীর থেকে। কলেজ পাঁড়ার মাস্তান ছেলেগুলো ডান্ডির বোতলের মেলা বসাত উন্মাদনাময় রাত জেগে। কমলাপুর স্টেশনের ছেলেগুলোকে দেখেছি নিমগ্নচিত্তে দম ফেলে যায় পলিথিনের ভেতর। আমাদের পাঁড়ার সেই মাতাল ভাত পঁচা মদের খাদক, তার মাতলামি দেখেছি। একদিন একটা লোক এসে মামা ডেকে বলল দশটা টাকা দিবেন আমারে। ময়লা শার্ট, এলোমেলো চুল, খোঁচা খোঁচা দাঁড়ি তার হাত কাঁপছে, পা কাঁপছে, শরীর কাঁপছে। কি করবে টাকা দিয়ে? ভাত খাব মামা। ভাত না ছাই, খাবিতো পুরিয়া যা, ভাগ শালা; টাকা নেই। রুমের ছোট ভাইকে দেখতাম রাতের পর রাত সজাগ অত:পর লাগাতার দিন-রাত ঘুম। আমি ভাবতাম কেমনে পারে! পড়ে জানলাম সে ইয়াবার জোরে। নেশা আমি বরাবরই ঘৃনা করতাম সেই আমি আজ নেশার ফাঁদে। তুমি যে এত নেশার আঁধার নির্ঘুম রাত যায়, দিন যায় হাত কাঁপে, পা কাঁপে, শরীর কাঁপে হৃদপিন্ডটা এত বেশি কাঁপে মনে হয় দেহ ছেড়ে বেড়িয়ে আসবে। অথচ তোমার একটু কথা, একটু শরীর অনুভূতির একটু ভাগাভাগি সব থামিয়ে দেয়। ডোপামাইনের ক্ষরণ বেড়ে যায় মগজে সবকিছু মধুর লাগে, আহা কি সুখ। আজ আবার মামা বলে ডাকল আরেকটা লোক, একি চেহারার। আমি বললাম, টাকা লাগবে? পুরিয়া খাবে? এই নাও টাকা, শান্তিমত পুরিয়া খাও। দোয়া করো, আমার পুরিয়াটাও যেন পাই ভাগে। উৎসর্গ- দুরের ঐ সাদা তারাকে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now