বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

“অর্ধেক পরোটার পুরোটা”

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X ১৫ই বৈশাখ সন্ধ্যা। আগের বছরের মত এবারও বেশীরভাগ মেয়ে শাড়ি পরে এসেছে। সারাদিন কাজ করে সবাই অল্প স্বল্প ক্লান্ত। এসি রুমও টানা কাজ করার ক্লান্তি কমাতে পারে না। জানালা দিয়ে ঠিকই দেখা যায়, বাইরে ঢাকা শহর পুড়ছে। মেয়েদের কমন রুমে সবার ভিড়। বাড়ি ফেরার আগে সবাই নিজেকে একটু মেরামত করে নিচ্ছে। আড় চোখে অন্যদেরকে একটু দেখেও নিচ্ছে। ওজন বেড়ে যায় নি তো, ফুলে উঠা পেট শাড়ির ভাঁজে লুকানো আছে কি, বাসায় গিয়ে রান্না চড়াতে হবে, শনি-রবিবার বাজার করতে হবে, আগামী সোমবার প্রোজেক্ট রিলিজ ডেইট, এবার স্যালারী রিভিউ কেমন হবে, পার্লারে গিয়ে একটু ভ্রূ প্লাক করারও সময় হচ্ছে না; এরকম ছেঁড়া ছেঁড়া চিন্তা একেক জনের মাথায় ঘুরপাক খাচ্ছে। চিন্তা গুলো মুখেও উঠে আসছে। “আপু এতো মাখন খেয়েও আমি কেন মোটা হই না”, “আলুর দমটা কীভাবে বানায়, তুমি জানো?”, “আজ বাসা গুছানোর শক্তি নেই”, “ক্লায়েন্ট খুব পেইন দেয়, তোর প্রজেক্টে আমাকে নে না প্লীজ”; কমন রুম জমজমাট। বাম দিকের কোনা থেকে হঠাৎ একটা লাইন আমার কানে ধাক্কা দিলো। নতুন আসা নীপা বলছে, “আপুউউ, আমি না আজকে অর্ধেক পরোটার পুরোটা খেয়েছি”। “অর্ধেক পরোটার পুরোটা খেয়েছি আবার কেমন কথা রে?”, চারপাশে হাসির ফোয়ারা উঠলো। গাড়ি চলে এসেছিলো। “অর্ধেক পরোটার পুরোটা” – এটা নিয়ে হাসতে হাসতে সবাই বের হয়ে গেলো। মাথার ভেতর চিনচিনে একটা ব্যথা পাক খেয়ে খেয়ে কেন জানি ঘাড়ে চলে গেলো। আজ রাতেও কি তীব্র ব্যথা হবে? মাত্র তো আমার ২৬ হলো, এখনি এমন! ওজনও তো আর আগের মত নেই। ৫২-৫৪ কেজিতেই ঘুরঘুর করে। আগে যখন ৬৩ কেজি ছিলাম, এরকম তো হতো না। তবে যে সবাই বলে, বাড়তি ওজনই সব অসুখের বাবা-মা। সেই যে কবে, ১৪২০ সালে সে বলেছিলো – “আয়নাতে তুমি কি দেখো নিজেকে? হাতিকে তো তোমার পাশে বাচ্চা মনে হবে। চারপাশে দেখেছো অন্যদের? সবাই কত ফিট আজকাল। ওজনই সব অসুখের বাবা-মা, জানো না?”। চাকরি পাওয়ার পর প্রথম বৈশাখ ছিলো সেদিন। সেদিন আমাদের শেষ বৈশাখও ছিলো। এরপর আর কখনো “অর্ধেক পরোটার পুরোটা” অথবা “অর্ধেক রুটির পুরোটা” – এর বেশী আমি খেতে পারি নি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now