বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফাইব স্টারে চার বন্ধু।।।

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান RAZIB REZA (০ পয়েন্ট)

X ফাইভ স্টারে চার বন্ধু লেখা : ফারজানা, আঁকা : নাইমুর রহমান মাহির বল্টু, পল্টু, আবুল ও মফিজ একদিন ফাইভ স্টার হোটেলে খেতে গেল। খাওয়া শেষে চারজনই বিল দেওয়া নিয়ে তর্ক শুরু করল। এ বলে আমি দেব, ও বলে আমি দেব। হোটেল ম্যানেজার এই কাণ্ড দেখে মনে মনে খুব অবাক হলো। সে ভাবল, ‘পৃথিবীতে এখনো এ রকম বন্ধুত্ব আছে! বিশ্বাস হয় না।’ একপর্যায়ে চার বন্ধু সিদ্ধান্ত নিল যে একটি দৌড় প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় যে জিতবে, সে বিল পরিশোধ করবে। যথাসময়ে হোটেল ম্যানেজার হুইসেল বাজাল। চারজন একসঙ্গে দৌড় শুরু করল। ম্যানেজার পেছন থেকে তাদের উৎসাহ দিতে লাগল। সেই যে তারা দৌড় দিল, আর ফিরে আসেনি। ম্যানেজার আজও উদাস হয়ে চেয়ে থাকে সেই গেটের দিকে, কখন যেন ওই চার বন্ধু বিল নিয়ে ফিরে আসে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now