বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদা এক গরু ঝোপের ভেতর ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেতে হঠাৎ কিসের যেন একটা আচর লেগে গেল তার গালে। অমনি তো শুরু হল বেজায় চুলকানি। গরু ভাবলো হায় হায় এখন আমাকে কে চুলকিয়ে দিবে?
এসব ভাবতে ভাবতে গরুর ভুরুদুটো যেন কুচকে আসলো। আশে পাশে কাউকে দাখতেও পাচ্ছেনা,বড় মুশকিলে পড়ে গেল সে।
--------
এদিকে ধোপার একটি গাধা ছিলো। সেও ঝোপের আড়ালে ঘাস খাচ্ছিলো। হঠাৎ তার গালেও কিসে যেন একটা আচড় কেটে গেল। অমনিতো একই কান্ড, চুলকানি শুরু হয়েগেল। গাধাতো কাদো কাদো প্রায়। সে ছোটাছুটি করা শুরু করে দিলো।
--------
ছুটতে ছুটতে গাধা গরুর সামনে এসে পড়লো। অভাগীর ব্যথা যেমন অভাগী বুঝতে পারে,তেমনি তারা দুজন দুজনের মুখ দেখেই বুঝতে পারলো। কিন্তু গাধাতো গাধা সে ছোটাছুটি করেই যাচ্ছে । তাই দেখে গরু গাধাকে ডেকে বললো-ওরে গাধা,তোর গলায় তো দড়ি বাধা নেই। আমার গলায়তো দড়ি বাধা। আয় দুজনে পাশাপাশি বসে দুজনে দুজনার গালে গালে ঘষা দেই। তাহলে তোর চুলকানিটাও কমবে সাথে আমারটাও।
গাধা বললো_ঠিকইতো ভাই গরু,বুদ্ধিটা তুমি খারাপ দাওনি। তাহলেতো চুলকানিটাও কমবে আর তোমার আমার দোস্তিটাও বেশ জমবে।
এই বলে গাধা গরুর পাশে এসে বসলো আর গরুর গালে গাল ঠেকিয়ে শুরু করলো সেই ঘষা।
দুজন দুজনার গালের ঘষায় তারা বেজায় আরাম পাচ্ছে।
গাধা ভাবলো বুদ্ধিটা খারাপ হয়নি। আর গরু মনে মনে ভাবতেছে শালা গাধা তুই ধোপার গাধামি করস আর এখন আমারটাও! হু হু হু
-------
দুজন দুজনের গালে ঘষছে.............
হঠাৎ, গাধা উহ করে শব্দ করল। কি ব্যাপার?
দুজন দুজনের গালে চেয়ে দেখলো হায়-হায়
চুলকিনিটা শেষ পর্যন্ত ঘা এ পরিনত হলো?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now