বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মক্তব থেকে এসে খলীফা উমারের
ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। উমার (রা)
তাকে টেনে জিজ্ঞাসা করলেন, কাঁদছ কেন
বৎস?
ছেলে উত্তর দিল, “সবাই আমাকে টিটকারী
দেয়।” বলে, “দেখনা জামার ছিরি, চৌদ্দ জায়গায়
তালি। বাপ নাকি আবার মুসলিম জাহানের
শাসনকর্তা।” বলে ছেলেটি তার কান্নার মাত্রা
আরো বাড়িয়ে দিল।
ছেলে কথা শুনে উমার (রা) ভাবলেন
কিছুক্ষন।তারপর বাইতুল মা’লের
কোষাধ্যক্ষকে লিখে পাঠালেন, “আমাকে
আগামী মাসের ভাতা থেকে চার দিরহাম ধার
দেবেন।” উত্তরে কোষাধ্যক্ষ তাঁকে
লিখে জানালেন, “আপনি ধার নিতে পারেন।
কিন্তু কাল যদি আপনি মারা যান তাহলেকে আপনার
ধার শোধবে?”
উমার (রা) ছেলের গা-মাথা নেড়ে সান্ত্বনা
দিয়ে বললেন, “যাও বাবা, যাআছে তা পরেই
মক্তবে যাবে। আমাদের তোআর অনেক
টাকা পয়সা নেই। আমি খলীফা সত্য, কিন্তু ধন
সম্পদ তো সবই জন সাধারণের।”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now