বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পরীক্ষায় ভাল ফল করলেই কি সফল হওয়া যায়?

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ মাসুদ রানা (০ পয়েন্ট)

X কি খবর ছোট ভাই কেমন আছ? ভাইয়া ভাল, আপনি? হুম ভাল, শুনলাম তোমাদের নাকি সেমিস্টার রেজাল্ট দিল? -জ্বি ভাইয়া। জিপিএ কত আসছে? -খুব খারাপ,বলা যাবেনা (ইতস্ততবোধ করে বললাম) আরে বল? -৩.০৭.. কি! এত কম?তুমি কি করবা জীবনে? তোমার দ্বারায় কিচ্ছু হবেনা।এট লিস্ট তো ৩.৫০ রাখবা? ব্লা ব্লা ব্লা....... কথা বলছিলাম এক ভাইয়ের সাথে রেজাল্ট বিষয়ে। বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারা সবাই মেধাবী। পরবর্তিতে বিভিন্ন কারনে তাদের ভাল রেজাল্ট করা সম্ভব হয়না। কথা হল, একটা ছাত্র কি ভাল রেজাল্ট করলেই সফল হয়ে যাবে? ভাল রেজাল্ট করলে হয়তবা সে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা বেশি পাবে। কিন্তু সফল যে হবে তার তো কোন গ্যারান্টি নেই। সফলতার মুখতো একজন শাক বিক্রেতাও দেখে। তবে খারাপ রেজাল্টধারী ছাত্রটা সফলতার মুখ দেখতে কেন পাবেনা ? আমরা সবাই এমনভাবে মন মানসিকতা গড়ে তুলছি যে, ভাল রেজাল্ট না করলে আমি লাইফে কিছু করতে পারবনা।এরকমটা বিশ্বাস করতে করতে কেন একসময় সত্যি সত্যিই ধরে নেই, আমি শেষ...। একসময় লাইফে হতাশা কাজ করা শুরু করে ।হতাশার গহ্বরে পড়ে আমাদের স্বপ্ন গুলো চিরদিনের জন্য জীবন থেকে হারিয়ে যায়। এমন হাজার হাজার উদাহরণ রয়েছে, খারাপ রেজাল্ট নিয়েও অনেক ভাল পজিশনে আছে। গত ৩৫ তম বিসিএসে এক ভাইয়া পোষ্ট দিয়েছিল, আমার রেজাল্ট এতটাই খারাপ যে আমি শুধু বিসিএস ছাড়া অন্য কোন জবে এপ্লাই করতে পারিনি যোগ্যতার অভাবে। পরে উনি শিক্ষা ক্যাডার পেয়েছন। আর এক ভাইয়া সারাজীবন, মানুষের খোটা শুনে বড় হয়েছেন, শুধুমাত্র তার রেজাল্ট খারাপ বলে। কিন্তু পরবর্তীতে উনি পুলিশ ক্যাডারে জব পেয়েছেন। কেউ কেউ তো ভার্সিটির গন্ডি পেরোতে পারেনি তবু ও তারা সফলতার মুখ দেখেছে। বাংলাদেশের একজন নামকরা ব্যবসায়ী যিনি এবারের সর্বোচ্চ আয়কর দাতা হিসাবে নির্বাচিত হয়েছেন উনার তো কোন তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। অথচ উনি আজকে সফল। মানুষকে শুধু সার্টিফিকেট কিংবা রেজাল্ট দিয়ে বিচার করবেন না। সবার সবখানে সমান দখল নাও থাকতে পারে। কেউ খেলায় ভাল কেউ গানে ভাল, কেউ লেখাপড়ায় ভাল। আজকে আপনি হয়তবা আপনার ক্লাসের লাস্ট বেন্চের ছাত্রটির সাথে রেজাল্টের বড়াই করতেছেন, কিন্তু কোন একদিন হয়তবা ঐ খারাপ ছাত্রটি আপনার বস হয়ে যাবে। কারন আমরা কেউই জানিনা,একটু পর কি ঘটতে যাচ্ছে আমাদের জীবনে। সফলতা হওয়ার জন্য সার্টিফিকেট, রেজাল্ট হল গৌণ বিষয়, মানুষের পরিশ্রমটাই হল মুখ্য বিষয়। আরেকটি বিষয় লক্ষনীয়, অনেক ভাইয়া আপু আছে যারা কাঙ্খিত জায়গায় চান্স পায়নি বলে ভেঙ্গে পড়েছেন, তাদেরকে বলি,আপনি ভবিষ্যতে কি করবেন তা বিশ্ববিদ্যালয় ঠিক করে দিবেনা। আপনাদের নিজেকেই ঠিক করতে হবে। আপনাদের প্যাশনটা কি সেটা আগে ভালভাবে খুঁজে বের করুন। তারপর সেটাকে সামনে রেখে নিয়ম মাফিক পরিশ্রম করুন, দেখবেন, সফল হবেনই হবেন।কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার দুঃখটা ভুলে যান। আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন।সফলতার পথে কোন বাধাই বাধা নয়। একদিন ঠিকই সুর্যের সোনালী আলোক রশ্মি আপনার জীবনের অন্ধকারকে দূরীভুত করবে-এই বিশ্বাস নিয়েই নতুন করে শুরু হোক আপনার রঙ্গিন পথচলা। --মাসুদ রানা হাবিপ্রবি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now