বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইশ! অল্পের জন্য GPA-6 হলো না

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ফেরদৌস ইবনে আবু বকর (০ পয়েন্ট)

X আমি যখন ক্লাস 4 এ পড়তাম তখন আমাদের ক্লাসে সবশেষের রোল যার সে ফাইনাল পরিক্ষার রেজাল্টের দিন চিৎকার করে বলল, "ইয়ে! আমি GPA-5 পাইছি।" তার কথা শুনে আমরা সবাই অবাক। কারণ সে কনো দিন কনো পরিক্ষায় পাশ করেনি।(তার চাচা আর্মি। তাই সে তার চাচার সুপারিশে ক্লাস 4 পর্যন্ত উঠতে পেরেছে।) তখন তাকে দেখে মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। তারপরের দিন তার মা আমাদের ও তার প্রতিবেশীদের মিষ্টি খাওয়ানোর জন্য দাওয়াত দিল। কারণ তার ছেলে প্রথমবারের মত পাশ করেছে। তারপর দিন আমরা অনেক মজা করলাম। কিছুক্ষণ পর তার মা আমাদের ড্রইং রুমে ডাকলো। তখন তার এক প্রতিবেশী তাকে জিজ্ঞেস করল, "বাবা তুমি গণিতে কেমন নম্বর পেয়েছ?" সে বলল,"আমি বাংলা, ইংরাজি, অংক, সাধারণ বিজ্ঞান, ধর্ম, সমাজ সবগুলি subject এ একই নম্বর পেয়েছি। আর ড্রইং এ ১ নম্বরের জন্য GPA-6 হয়নি।" তা শুনে আমরা বললাম, "আরে বোকা GPA-6 বলতে কিছু নেই।" সে বলল, "কে বলল নেই? অন্য সাবজেক্টের মতো ড্রইং এ যদি শূন্য পেতাম তাহলেই তো GPA-6 হয়।" তার কথা শুনে আমরা সবাই অবাক। আমি জিজ্ঞেস করলাম, "তাহলে তুই GPA-5 পাইলি কি ভাবে?" সে বলল, "G তে গোল্লা, P তে পাইছি, A তে আমি, 5 মানে ৫টা বিষয়ে। ড্রইং এ আমি ১পাইছি, ০ পেলে GPA-6 হতো। এই সোজা হিসেবটাও বুঝিস না।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

→ ইশ! অল্পের জন্য GPA-6 হলো না

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now