বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটি দৃঢ নিশ্বাস নিয়ে সাদা মেঝেতে বসে পড়লাম । স্বপ্ন স্বপ্ন লাগছে কিন্তু বুঝতে পারছিনা কি ঘটছে আমার সাথে ।
অনেক্ষন ঘড়ির দিকে তাকিয়ে রইলাম ।
প্রথম থেকেই অনেক ঘাবড়ে আছি তাই নিজেকে শান্ত রেখে চেষ্টা করছি বিষয়টি সলভ করার । কিন্তু ঘড়িটির সব ফাংশন চেষ্টা করেও কোনো ভালো ফলাফল পায়নি । বাকি ছিল শুধু একটা ফাংশন , আর তা হলো টাইম ট্রেসর এর ।
আমি ইচ্ছাকৃতভাবেই সাবধানতার জন্যই ওই ফাংশনটি চালুর ব্যবস্থা করিনি।
আমার অনুমানে আমি এই টাইম লুপে প্রায় দুই ঘন্টা যাবৎ আটকে আছি ।
ভাবছি হয়ত বাস্তবিক জীবনে ওই সময়টি মাত্র কয়েক সেকেন্ড বা মিনিট ।
আমার কোনো কান্নাই আসছে না কেন জানি । ভয় ও কাজ করছে না যে আমি লুপ এ আটকা পড়ে আছি। আবার নিজেই নিজেকে বলছি কিছু হয়নি , আমি পারবো এই লুপ থেকে বের হতে ??
না !!
এসব দুশ্চিন্তা বাদ দিয়ে শেষ সিদ্ধান্ত নিলাম যে টাইম ট্রেসরটি ব্যবহার করবো , কেন জানি বার বার ইচ্ছে হয় এই ফাংশন ব্যবহার না করতে । যদি খারাপ কিছু হয়..?
এমনেও তো খুব খারাপই হচ্ছে আমার সাথে । এই বলে চালু করলাম নিজের ইচ্ছার বিরুদ্ধে । প্রথমেই ঘড়িটি বন্ধ হয়ে নতুন করে চালু হয়ে গেল । টাইম ট্রেসর ফাংশন চালু হলো এর পর পর ই । একটা খালিঘর পূরণ করতে হবে ঘড়িতে ।
শুরুতে যখন আমি কম্পিউটারে যখন বাইনারি সলভ করছিলাম , তখন এর বাস্তবিক সময়ে রাত দুইটা পঁচিশ এর বাইনারি টেগ মনে আছে । টাইম ট্রেসর এ সেট করলাম ওই টেগ । এবার কন্টিনিউ দিব......
এর পর আমার সাথে যা ঘটেছে তার জন্য একটুও প্রস্তুত ছিলাম না।
একটা স্যামুলেইটেড সাউন্ড আসলো " কংগ্রেচুলেশন , ইউ হ্যাব সলভড টুডেইস টাইম পাজল ।
তার মানে আমি এতক্ষন কোনো লুপে-টুপে ছিলাম না ।
এটা তাহলে সম্পূর্ণ একটি হলোগ্রাফিক এক্সপেরিমেন্ট ..!!!
আমার জানা ছিলই না সম্পূর্ণ ল্যাবটা বাবা এই হলোগ্রাফিক সিস্টেম দ্বারা তৈরি করেছিলেন । আর এই হলোগ্রমটি বাবার নিজের সুপার কমপিউটার দ্বারা নিয়ন্ত্রিত ।
অল্প অল্প করে ঘর হালকা আলোয় ভরে গেল পূর্বের সব কিছু আগের জাইয়গায় ঠিক ঠাক মতো আছে লক্ষ করলাম। নিউম্যারিক লাইট সব আবার জ্বলে উঠলো । দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় সকাল বা ৫ টা হবে । মানে সময় পেরিয়ে পাঁচটা হলো । প্রায় তিন ঘন্টা ।
তাহলে এই এক্সপেরিমেন্ট ছিল টাইম লুপ বা অনুবন্ধি সময় বুঝায় জন্য ।
এখন বুঝতে পারলাম আমি আমার সাথে এসব কেন হচ্ছিল ।
আসলে বাবা জানতো সময় নিয়ে কোনো পরীক্ষাই বাস্তবে সরাসরি সম্ভব না ।
তাই হয়তো তিনি হলোগ্রাফিক সিস্টেম ব্যবহার করে টাইম লুপ আর বাকি বিষয় গুলো সলভ এর চেষ্টা করেছিলেন ।
এই সিস্টেম এতটাই নিখুঁদ ছিল সব ঘটনায় একে একে সত্যের মত কাজ করেছে । আর আমিও হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার সাথে যা ঘটছিল তা উপলব্ধি করতে না পেরে ।
জেনেই অবাক লাগছে সম্পূর্ণ ল্যাবটাই এই হলোগ্রাফিক সিস্টেম নিয়ন্ত্রিত আর আমি না বুঝেই বোকা বনে গেলাম । সব চেয়ে বড় কথা এই পজেল এর শুরু ক্যাটলক দিয়ে আর শেষ ও ক্যাটলক দিয়ে..
ক্যাটলক মূলত একটি ম্যাগনেটিক রিমোট ছিল , যা তৈরি করার মূল উদ্দেশ্য টাইম সাব্জেক্ট নিয়ে কাজ করা বা বুঝার চেষ্টা করা । কিন্তু আমি যে কম্পিউটারে বাইনারি সলভ করেছিলাম তা ছিল হলোগ্রাফিক আর আমার ঘড়ির টাইম ডিফারেন্স । সেটি একই সাথে হলোগ্রফি এর রিমুট কোড । পরবর্তীতে যখন ক্যাটলক এ পূর্বের টেগ ব্যবহার করি তবেই ওই হোলোগ্রামটি বন্দ হয় । এটা বোধয় টাইম ট্রেসর কাজ করে কিনা তা জানার জন্য এমনটাই স্যাটিং করা ছিল..!!
অনেক ক্লান্ত । সেই সাথে বাবার পাজেল এ পরে ও আমি খুব আশ্চর্যিত ।
ল্যাব গুছিয়ে , নিউম্যারিক লাইট অফ করে রুমে এসেই শুয়ে পড়লাম । ঘুম থেকে আজ আর উঠবো না । এককে বারে সন্ধ্যায় বা রাত্রে উঠে আরেকটি হরর মুভি দেখবো পরে স্যামুলেইটেড সিস্টেমটি নিয়ে কিছু কাজ করবো..
(সমাপ্তি )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now