বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চ্যাটিং লিস্টের দ্বিতীয় স্থানে থাকা, তানিয়াকে
"I Love You" লিখে ম্যাসেজ করলাম। অপেক্ষা করতে লাগলাম কখন রিপ্লাই আসে.....
তানিয়ার সাথে পরিচয় প্রায় বছর দেড়েক হবে। তানিয়াও সিঙ্গেল আছে। আমার প্রতিটা পোস্টে, লাভ রিয়েক্ট দেয়। তার প্রতি আমার আলাদা কনফিডেন্স আছে।
প্রায় তিন মিনিট পর তানিয়া এ্যাংড়ি ইমু দিয়ে রিপ্লাই করছে,
"আপনার লেখাগুলো ভালো লাগে, তাই আপনার সাথে চ্যাটিং করি। তাই বলে আপনি প্রপোজ করবেন! নিজেকে দেখছেন কখনো আয়নায়। আর আপনি জানেন, প্রতিদিন কয়টা স্মার্ট ছেলে আমার পিছু পিছু ঘোরে বাইক নিয়ে।"
তানিয়া এইভাবে আমাকে অপমান করবে, এটা কখনোই ভাবিনি। তানিয়াকে আর কোন ম্যাসেজ করলাম না। এতদিন যাও দুষ্টামি করতাম, এখন সেটাও বন্ধ হলো। লজ্জা থাকলে নিশ্চই আর তানিয়াকে ম্যাসেজ করবো না।
চ্যাটিং লিস্ট এত ছোট নয় যে, মারুফা-তানিয়া ছাড়া আর কেউ নেই।
চ্যাটিং লিস্টের তৃতীয় অবস্থানে আছে নাদিয়া। অতী চঞ্চল টাইপের মেয়ে। রিলেশনের জন্য পারফেক্ট। গতকাল তাকে তাকে বলছিলাম, তুমি কি সিঙ্গেল?
নাদিয়া বলল, আসলে যাকে লাভ করি সে বুঝতেছে না। তাই এখনো সিঙ্গেল।
নাদিয়া আমাকে মীন করে কথাটা বলেছে সম্ভবত। তার সাথে প্রেম বিষয়ক অনেক কথাই আলাপ হয়। সে হয়তো আমাকে মনে মনে লাভ করে, মুখে বলার সাহস পাচ্ছে না।
অনেক আত্মবিশ্বাস নিয়ে নাদিয়াকে,
"I Love You" লিখে ম্যাসেজ করলাম। অপেক্ষায় আছি কখন রিপ্লাই আসে....
প্রায় বিশ মিনিট পড় রিপ্লাই আসছে,
"আপনি এইডা কি কইলেন! আপনার বয়স দেখছেন। আমার সাথে কি মানায় আপনাকে? আপনার অর্ধেক বয়স আমার।"
অনেকটা মন খারাপ হয়ে গেল। নাদিয়াকে আর কোন ম্যাসেজ করলাম না।
কথায় আছে,
"একবার না পারিলে দেখ শতবার"
আমার শতবার হতে অনেক দেরি আছে। মাত্র তিনটা হইছে।
চ্যাটিং লিস্টে চতুর্থ অবস্থানে আছে, তিন্নি। একটু ঠান্ডা টাইপের মেয়ে। ভালোই কথাবার্তা হয়। আমার সব পোস্টে, ওয়াও দেয়। মনের মতো কাউকে পেলেই বিয়ে করবে। মারুফা, তানিয়া, নাদিয়ার মতো নয়। অনেক মেধাবী।
তিন্নিকে আমি, "I Love You" লিখে ম্যাসেজ করলাম। রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি...
এক মিনিট না হতেই রিপ্লাই আসছে,
"বেয়াদব কোথাকার, সিনিয়রদের সম্মান দিতে জাননা!? ফাজিল কোথাকার।"
ওহ্ শীট। আমি জানতাম না, সে আমার সিনিয়র। যেভাবে ১৮+ কথাবার্তা হতো। আমি তো ভাবছিলাম, সেম এজ হবে।
আমি আর তিন্নিকে কোন ম্যাসেজ করলাম না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now