বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মােটা হওয়া কোনাে অপরাধ নয়। আমিও কোনাে অপরাধ করিনি। আমি জন্মেছিলামই মােটা (মা বলেন)। এক বছর বয়সে আমি বিশ্ব শিশু দিবসে সিভিল সার্জনের কাছ থেকে ময়মনসিংহ জেলার সবচেয়ে স্বাস্থ্যবান শিশুর পুরস্কার পেয়েছিলাম। আমাদের বাসার ড্রয়িংরুমে সেই পুরস্কার বিজয়ের ছবি শােভা পাচ্ছে। মায়ের কোলে আমি। একজন মােটা শিশু। আমার গলায় একটা মেডেল। আমি মেডেলটা খাচ্ছি।
আমি খেতে পছন্দ করি, এই ছবিতে তা স্পষ্ট। কিন্তু বুদ্ধি হওয়ার আগে থেকেই আমি খাদ্যরসিক, এ জন্য তাে আমি দায়ী না। আর আমি যে নয় পাউন্ড ওজন নিয়ে জন্মেছিলাম, সে জন্যই বা কী করে আপনি আমাকে দায়ী করতে পারেন। এ জন্য যদি দায়ী কাউকে করতে হয়, তা হলাে আমার বাবা-মা। আমার মা কেন বেশি বেশি খেয়েছিলেন? তাই তাে আমি মােটা শিশু হিসেবেই জন্ম নিয়েছিলাম। অবশ্য জেলা স্বাস্থ্য বিভাগ আমার মােটাত্বকে সুস্বাস্থ্য হিসেবেই গণ্য করেছিল । এখন আমার এই বিশাল বপু লইয়া আমি কী করিব?
মহিষের শিং মহিষের কাছে ভারী লাগে না। আমার শরীরটাও আমার জন্য কোনাে বােঝা নয়। কিন্তু আমার চারপাশের পৃথিবী আমার শরীরটাকে ভুলতে পারে না। তারা এটাকে নিয়ে নানা রকমের পরিহাস করে। আমি গণিত অলিম্পিয়াডে যোগ দিতে গেলাম। মুহম্মদ জাফর ইকবাল স্যার মঞ্চে উঠে বক্তৃতা করছেন। তিনি আমাদের বােঝাচ্ছেন থিয়ােরি অব রিলেটিভিটি। আমি সেন্ট যােসেফ স্কুলে ক্লাস নাইনে পড়ি। আমিও গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছি। রেসিডেনসিয়াল মডেল স্কুলের মাঠে এই উৎসব হচ্ছে।
আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে প্রশ্নটা হলাে, চলন্ত ট্রেনে একটা মশা আছে। মশাটা কোথাও বসে নেই। সে উড়ছে। বাতাসে উড়ছে। ট্রেনটা চলছে। মশাটা ট্রেনের সঙ্গে সঙ্গে উড়ছে কেন?
মশার তাে গতিজড়তা থাকার কথা নয়। কারণ, সে তাে ট্রেনের সঙ্গে আটকে নেই।
আমি এই প্রশ্নটা করার জন্য দাড়াব কি দাঁড়াব না বুঝতে পারছি না। আমি যে মােটা, এই কথাটা আমি ভুলে থাকতে পারি না। এত ছেলেমেয়ের মধ্যে দাঁড়ানােটা কঠিন। আমাকে দেখলেই ছেলেমেয়েরা খিলখিল করে হাসতে শুরু করে দেবে।
মুহম্মদ জাফর ইকবাল বলছেন, আমাদের গণিত অলিম্পিয়াডে প্রশ্ন করার একটা নিয়ম আছে। আমরা একজন ছেলেকে সুযোগ দিলে পরে। একজন মেয়েকে সুযােগ দেব। একজন লম্বা সুযােগ দিলে পরের জন হবে বেটে । একজন শুকনাে সুযােগ পেলে পরের জন হবে মােটা। আমার মনে আশা জাগল। আমার চেয়ে মােটা কেউ নেই...
সত্যি সত্যি একটা রােগা-পটকা মেয়ে প্রশ্ন করছে। তার প্রশ্নটাও দারুণ । স্যার, আমরা আয়নায় প্রতিবিম্ব দেখি। বামটা ডান, ডানটা বাম হয়ে যায়। অর্থাৎ প্রতিবিম্ব আমরা উল্টো দেখি। কিন্তু এটা কেন শুধু ডানে-বায়ে ওল্টে। ওটা কেন ওপরে-নিচে উল্টে যায় না। তাহলে স্যার, আমি যদি কাত হয়ে শুয়ে আয়না দেখি, তাহলে কি ডান-বাঁয়ের সমস্যাটা আর থাকবে না?
কঠিন প্রশ্ন। আমার মাথা এই প্রশ্ন শুনে ঘুরতে লাগল। তাই তাে। প্রতিবিম্ব কেন ডান-বায়ের ঝামেলা করে, ওপর-নিচের ঝামেলা করে না!
এই প্রশ্নের উত্তর দিচ্ছেন অধ্যাপক কায়কোবাদ । তিনি বলছেন, তােমার সামনে একটা আয়না রাখাে । আয়নাটা একটা কাগজ দিয়ে ঢাকা। তুমি এর সামনে দাঁড়ানাে। তােমার পেছন থেকে লাইট দাও...
আমি মন দিয়ে শুনছি। এমন সময় আমার পাশে বসা বিল্টু বলল, মাসুম, শুটকি বেগমের প্রশ্নের পরেই কিন্তু তাের পালা। জাফর ইকবাল স্যার বলে রেখেছেন, ছেলের পরে মেয়ে, শুকনার পরে মােটা। এবার তুই হাত তুলবি।
কায়কোবাদ স্যার প্রশ্নের উত্তর কী দিলেন, শােনা হলাে না। আমি হাত তুলব। তুলব নাকি তুলব না? হাত তুললেই তাে ছেলেমেয়েরা হাসতে শুরু করবে। জাফর ইকবাল স্যার নিজেই বললেন,
মেয়ের প্রশ্ন শুনলাম। এবার একটা ছেলে । শত শত ছেলে হাত তুলল। আমরা একটা।
স্যার বললেন, একটা শুকনাে মেয়ে প্রশ্ন করেছে, তারপর আমরা একটা মােটা ছেলের কাছে প্রশ্ন নেব। আমার সেন্ট যােসেফের ক্লাস সেভেনের বন্ধুরা আমাকে চেপে ধরল। মাসুম, মাসুম...
তারাই জোর করে আমাকে দাঁড় করিয়ে দিল। আমি তুললাম। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে খিলখিল হাসির শব্দ আলপিনের মতাে এসে আমার সমস্ত শরীরে বিধতে লাগল। আমি মনে মনে বলতে লাগলাম, ধরণি দ্বিধা হও।
আমি মুখ লুকিয়ে বাঁচি। ধরণি আমার কথা শােনার জন্য বসে নেই। কাজেই সে দ্বিধাবিভক্ত হলাে না। আমি আমার মােটা শরীরটা নিয়ে দাড়িয়ে রইলাম ।
স্যার বললেন, তােমার নাম বলে প্রশ্ন বলাে। আমার হাতে চলে এল একটা কর্ডলেস মাইক্রোফোন। আমি মাইকে ফু দিয়ে আমার প্রশ্ন বলতে শুরু করলাম। চারদিক থেকে নানা ধরনের মন্তব্য আসছে।
কোন দোকানের চাউল খাও বাবা? মরলে গরুর গাড়ি লাগবে।
দরজা না কাটলে বেটা ঘরের ভেতরে ঢুকব ক্যামনে?
স্যার আমার নাম মাসুম আকন্দ। আমি ক্লাস সেভেনে পড়ি।
তােমার প্রশ্ন বলাে ।
স্যার। একটা চলন্ত ট্রেনে আমি যদি একটা পয়সা ওপরের দিকে ছুড়ে মারি, সেটা কি আমার হাতে এসে পড়বে, নাকি পেছনের দিকে চলে যাবে? আমার প্রশ্ন শুনে সবাই চুপ করে গেল। বিল্টু বলল, তুই তাে বেটা একটা আইনস্টাইন। মােট আইনস্টাইন। জাফর স্যার বললেন, এই প্রশ্নের উত্তর আমিই দিচ্ছি।
এই যে পৃথিবীটা, এটা কিন্তু ঘুরছে। নিজের চারদিকে একবার ঘুরছে। আবার বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করছে। তাহলে আমাদের পাখি, প্লেন, মশা, মাছি—এরা কি সব পৃথিবী থেকে ছিটকে পড়ে যায়?
না স্যার।' সবাই একযােগে চেঁচিয়ে উঠল।
তেমনি চলন্ত ট্রেনে যারা থাকে, তাদের সবারই গতিজড়তা হয়। তখন যদি আমি একটা পয়সা ওপরে ছুড়ে মারি, সেটা আমার সঙ্গে সঙ্গে চলতে থাকবে এবং আমার হাতে এসেই পড়বে।
সবাই কলরােল করে উঠল। গুঞ্জন, ফিসফিসানি। কেউ বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না। স্যার বললেন, এটা হবে গতিজড়তার জন্য।
আমার একটা প্রশ্ন ছিল। সেটা করব কি না। ভাবছি। মাইক আমার হাতে। এই সুযােগ। আমি বললাম, স্যার, কিন্তু আমি যদি ফ্যান্টাসি কিংডমে রােলার কোস্টারে উঠি এবং চলতে শুরু করি এবং একটা পয়সা নিক্ষেপ করি, তাহলে কী হবে?
স্যার বললেন, এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ প্রশ্ন। তুমি আসাে মঞ্চে। একটা বই নিয়ে যাও। এই বইটা তােমার হাতে তুলে দেবেন খােদাদাদ স্যার। আমি প্রমাদ গুনলাম। আবার মঞ্চে যাওয়ার দরকার পড়ল কেন? যদিও আজকের শ্রেষ্ঠ প্রশ্নটা আমার, শুনে ভীষণ আনন্দও হচ্ছে। আমি মঞ্চের দিকে ছুটতে লাগলাম সাধ্যমতাে। ধপধপ আওয়াজ হতে লাগল। মঞ্চে ওঠার জন্য একটা কাঠের সিড়ি পাতা হয়েছে। আমি সেই সিড়িতে পা রেখে উঠছি। মটাস করে সিড়ি গেল ভেঙে। আমি প্রপাতধরণিতল। মঞ্চের মধ্যে হুটোপুটি লেগে গেল।
কে এক রসিক উপস্থাপক মাইক্রোফোনে ঘােষণা দিল, কে আছিস, ওকে তােল, মাটি ব্যথা পাচ্ছে।
আমার শরীরের কোথাও তেমন ব্যথা লাগেনি। কিন্তু আমি মরমে মরে যেতে লাগলাম। আমি উঠে দাঁড়ালাম। চোখে অন্ধকার দেখছি। তারপর কানে আসতে লাগল হাসির শব্দ। চারদিক থেকে আসছে শুধু হাসি আর হাসি।।
একদল ছেলে আমাকে কাঁধে করে মঞ্চে তুলে দিল। আমার কোনাে কথাই তারা শুনছে না। আমার কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। আমি কোনােরকমে স্যারদের সামনে গিয়ে পুরস্কারের বইটি হাতে নিলাম। এবার নামব কেমন করে? হালকা-পাতলা ছেলেগুলাে চটপট মঞ্চ থেকে নেমে পড়ছে লাফিয়ে। আমি তাে লাফাতে পারি না। আমি লাফালে সত্যি সত্যি ধরণি ব্যথা পাবে।
এরই মধ্যে কোথা থেকে কাঠের তৈরি বিজয়স্তম্ভ আনা হয়েছে। এটা অনেকটাই সিড়ির মতাে। বেশ শক্তপােক্তও আছে। তাতে পা দিয়ে আমি মঞ্চ থেকে নেমে এলাম।
একটু পরে পুরস্কার বিতরণী পর্ব শুরু হবে। মঞ্চ সাজানাে হচ্ছে। শিল্পী মাহমুদুজ্জামান বাবু গান গাইছেন খালি গলায়, আমি বাংলার গান গাই। সবাই তার সঙ্গে গলা মেলাচ্ছে। আমি বসে আছি প্লাস্টিকের চেয়ারে। গানের সঙ্গে পা ঠুকে ঠুকে তাল দিচ্ছি। সেটাই হয়তাে একটা বড় ভুল হয়ে গেল। আমার চেয়ারের পেছনের একটা পা নরম মাটিতে গেথে যেতে লাগল। একটা সময় আমি ধপাস করে গেলাম পড়ে।
এবার আমার ভীষণ কান্না পেল । এই সময় গেটের দিকে ভীষণ গােল দেখা দিল। সবাই সেদিকে দৌড়াচ্ছে। ব্যাপার কী? ব্যাপার হলাে, ক্রিকেটার সাকিব আল হাসান আসছেন। আমি সাকিবকে খুবই পছন্দ করি। কিন্তু আমার সেদিকে তাকানাের সময় নেই। আমার নিজের ইজ্জত সামলানাে নিয়ে কথা । আসলে আমার প্যান্টের নিচের দিকটা ফেঁসেও গেছে। আমি শার্ট বের করে ঝুলিয়ে দিলাম। তাতে যদি ইজ্জত খানিকটা রক্ষা পায় ।
সবাই যখন সাকিবকে ঘিরে ফেলেছে মৌচাকের চারপাশের মৌমাছির মতাে, তখন আমি আলতাে করে বেরিয়ে পড়লাম। (আলতাে কথাটাও ঠিক হলাে না। আমি হাঁটলে মাটি কেঁপেই ওঠে।)
রিকশা সহজে পাচ্ছি না। এ অভিজ্ঞতা আমার নতুন নয়। রিকশাওয়ালারা এই রকম মােটা মানুষকে নিতে চায় না। একজনের দয়া হলাে। তিনি আমাকে নিতে রাজি হলেন। আমি মােহাম্মদপুরে আমাদের বাড়িতে এসে হাজির হলাম। মা জিগ্যেস করলেন, অনুষ্ঠান শেষ? আমি বললাম, জি।
আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। মা বললেন, আয়, খেয়ে নে। আমি বললাম, খেয়েছি। আর কিছু খাব না। শুয়ে শুয়ে কাঁদছি। আমার জীবনটা এত অপমানের কেন?
কখন ঘুমিয়ে পড়েছি জানি না। মােবাইলের শব্দে ঘুম ভাঙল।
বিল্টু ফোন করেছে। তাকিয়ে দেখি সাতটা মিসড কল। ফোন রিসিভ করলাম। মাসুম, কই তুই? তাড়াতাড়ি আয়। তুই জুনিয়র শাখায় চ্যাম্পিয়ন হয়েছিস। ম্যাথ স্যার তােকে খুঁজছে।
আমি বললাম, আমি যাব না।
স্যারের সঙ্গে কথা বল।
না, বলব না।
হ্যালাে, স্যারের গলা। স্যার বললেন, মাসুম চলে আসাে। আমরা এখান থেকে স্কুলে যাব। প্রিন্সিপাল স্যারের সঙ্গে ফটো তুলব। আসাে...
অগত্যা আমাকে উঠতে হলাে। খানিকটা সান্ত্বনাও পেলাম অন্তরে।
গেলাম স্কুলে।
পুরস্কার পেয়েছি।
তখনাে পুরস্কার বিতরণী শেষ হয়নি। কলেজ পর্যায়ের পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের পুরস্কার আগেই দেওয়া হয়েছে । আমার পক্ষ থেকে সাইফুল পুরস্কার নিয়েছে । সে মেডেলটা আমার গলায় ঝুলিয়ে দিল ।
মাইকে ঘােষণা আসছে। সব পুরস্কার শেষ। এবার স্পেশাল পুরস্কার। সেরাদের সেরা। সেরাদের সেরা হয়েছে মাসুম আকন্দ।
এ কী। এ যে আমার নাম । আমাকে কি আবার মঞ্চে উঠতে হবে?
এবারও কি সিড়ি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? সাবধানে পা ফেলে মঞ্চে উঠলাম। আমার বন্ধুরা চিক্কার করছে মাসুম মাসুম। কয়েক দিন পরের কথা। আমরা কয়েকজন বসেছি। বিশ্বসাহিত্য কেন্দ্রের ক্যানটিনে। আমরা একটা সায়েন্স ফেস্টিভাল করব। ভিকারুননিসা স্কুল থেকে দুটো মেয়ে এসেছে। একজনের নাম নীতু, আরেকজনের নাম সায়মা।
এ কথা ও কথায় নীতু বলল, মাসুম, আমি কিন্তু তােমার ফ্যান।
আমি আশ্চর্য হয়ে বললাম, মানে? মানে আমি তােমার ফ্যান। এফ এ এন।
ফ্যান মানে তাে পাখা। সে হেসে বলল, আমি তােমার পাঙ্খাই। ওর হাসিটা এত সুন্দর । চোখ দুটোও ওর হাসছে।
বিজ্ঞান উৎসবের নানা পরিকল্পনা করে আমরা বিদায় নিচ্ছি। বাংলামােটর মােড়ে আমরা রিকশা নেব। নীতু আর সায়মাও রিকশা খুঁজছে। আমরাও।
আশ্চর্যের বিষয় হলাে, আমাদের তিন বন্ধুকে এক রিকশায় নিতে একজন রিকশাওয়ালা রাজি হলাে। আমি, সাইফুল আর বিল্টু একই রিকশায় উঠে বসলাম। রিকশাওয়ালা বলল, আমি চারটা দুই মণি গমের বস্তা রিকশায় নিয়া টানতে পারি। আপনাগাে আর কী এমন ওজন?
নীতু আর সায়মাকে বিদায় বলে রিকশায় উঠেছি। রিকশা কেবল চলতে শুরু করেছে। আমার বারবার মনে হচ্ছে, পেছনে তাকিয়ে নীতুর মুখটা দেখি। দেখছি না। ও আমার ফ্যান। আমি হ্যাংলার মতাে ওর দিকে তাকিয়ে থাকতে পারি না। ঠিক এই সময় প্রচণ্ড বােমা বিস্ফোরণের শব্দ হলাে ।
আমাদের রিকশার চাকা ফেটে গেছে।
সাইফুল, বিল্টু হাসছে।
আমি লজ্জায় নীতুর মুখের দিকে তাকাতে পারলাম না। ও নিশ্চয়ই হাসছে।
নীতুর সঙ্গে আবার দেখা হলাে । ফেস্টিভাল উপলক্ষেই। নীতু বলল, মাসুম, তুমি সাঁতার জানাে? না। জানাে, আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলে সমুদ্রে ভেসে গেছে ।
শুনেছি। ভেরি স্যাড।
তাহলে সাঁতার জানাে না কেন?
শেখা হয়নি তাই।
শিখে নাও। তাহলে তাে তােমার ওজনটাও কমে।
তাই তাে। এইভাবে তাে ভাবা হয়নি ।
আমি এখন বিজিবির পুকুরে সাঁতার শিখি । বেশ কয়েক দিন যাওয়ার পরে বুঝতে পারছি, ওজন বেশ কমে গেছে। আর সাঁতারও বেশ ভালােই কাটছি ।
ওজন কমানােটা নেশার মতাে হয়ে গেল। খাওয়া কমিয়ে দিলাম। রােজ দৌড়াই। আমার ওজন কমছে। বাহু দুটোয় পেশি দেখা যাচ্ছে।
নীতু বলেছে, আমাকে সে ট্রিট দেবে। কেএফসি খাওয়াবে। আমি বললাম, আমি ভাজাপােড়া খাই । বরং চলাে, আমরা বিডিসাইক্লিস্টস গ্রুপে জয়েন করি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now