বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Obujh valobasha____part-2

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X :-স্যার,আপনাকে ম্যাডামের কেবিনে ডাকা হয়েছে। কেবিনে বসে আছি।তখনই পিয়ন এসে কথাটি আমার উর্দেশ্যয় বলে চলে গেলো। আমিও আর কিছু না ভেবে ম্যাডামের কেবিনের দিকে রওয়ানা দিলাম। :-আসবো ম্যাডাম? ম্যাডামের কেবিনের সামনে গিয়ে দাড়িয়ে বললাম,আমি। :-হুমম,আসুন।(ম্যাডাম) অতঃপর আমি ভেতরে ডুকলাম। :-দাড়িয়ে আছেন কেন?বসুন।(ম্যাডাম) :-না ম্যাডাম,ঠিক আছে।(আমি) :-ঠিক আছে,মানে কি?বসুন।(ম্যাডাম) আমিও আর কিছু না ভেবে ম্যাডামের টেবিলের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। :-আপনাকে আমি কিছু কথা বলার জন্য ডেকেছি।(ম্যাডাম) :-সে আমি বুঝতে পারছি।তার আগে, এই বলে আমি পকেট থেকে রিজাইন লেটারের পত্রটা বাহির করে টেবিলে রাখলাম। :-এটা কি? :-আমার চাকরির রিজাইন লেটার।আসলে ম্যাডাম,আমি চাকরিটা আর করছি না। :-কেন?(অবাক হয়ে) :-আসলে ম্যাডাম,আমি আমার আব্বুর অফিসেই চাকরি করবো।তাই, :-ওহহ,এটাই কারণ? আহত কন্ঠে। :-হুমম। :-নাকি আপনার সাথে আমার করা আচরনের কারণে আপনি চাকরিটা ছাড়ছেন। :-আসলে ম্যাডাম,আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। :-সরি। :-কেন ম্যাডাম?(অবাক হয়ে) :-আপনার সাথে এতদিন যাবৎ এমনটা করার জন্য। :-আরে ম্যাডাম,সরি তো আমার বলা উচিত।আসলে ম্যাডাম গতকাল আমি রাগের মাথায় আপনার সাথে এমনটা করেছি।আসলে ম্যাডাম আমি একটু গরম টাইপের তো।তাই গতকাল আপনার সাথে আমি এমন আচরণ করে পেলেছি। :-জানেন,আমি আপনার সাথে কেন এমনটা করেছি,এতদিন যাবৎ? :-........(আমি) :-কারণ আমি আপনাকে ভালোবাসি যদিও আপনি আমার ভালোবাসাটা বুঝেন নাই। :-মানে? :-আমি আপনাকে বিভিন্ন অজুহাতে আমার কেবিনে ডাকি কেন?জানেন? :-......(আমি) না সুচক মাথা নাড়লাম। :-শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য।কিন্তু আপনি তো আমার কেবিনে আসলে মাথা নিচু করে দাড়িয়ে থাকেন।তাই আমি বিরক্ত হয়ে আপনাকে বিভিন্ন কাজের অজুহাতে ঝাড়ি মারতাম। :-.........(আমি) :-ওহহ আরেকটা কথা,আপনাকে যখন আমি ঝাড়ি মারতাম,তখন আপনি মাথা নিচু করে আমার ঝাড়ি শুনতেন,তখন আমার না খুব হাসি পেত। :-তো,আমাকে এসব বলার মানে কি?(আমি) :-আসলেই তো,আমার আপনাকে এসব বলার মানে কি?সত্যি বলতে কি?গতকাল আপনার সাথে আমার এমন কথা কাটাকাটি হওয়ার পর আমি কোন কষ্টই পাইনি।রাতে আপনার কথা আমি অনেক ভেবেছি।আপনার মাঝে যদি আমার ভালোবাসাটা বোঝার ক্ষমতা থাকতো,তাহলে আপনি অনেক আগেই আমার ভালোবাসাটা বুঝে যেতেন।এতদুর পর্যন্ত আসা লাগতো না। :-......(আমি) :-পরিশেষে আমি শুধু এটাই বলতে চাই।আপনাকে আমি ভালোবাসি।আপনি যদিও আমাকে ভালো না বাসেন,আমি কিন্তু আপনাকে ভালোবেসেই যাবো।যেদিন আপনার মনে আমাকে ভালোবাসার অনুভুতি জাগবে,ঐদিন থেকে নাহয় আমাকে ভালোবাসবেন। :-.........(আমি) :-আচ্ছা,ওসব বাদ।আপনি তাহলে চাকরিটা করছেন না।তাই তো? :-........(আমি) আমি কিছু না বলে ম্যাডামের হাত থেকে রিজাইন লেটারের কাগজটা হাতে নিয়ে নিলাম। অমনি ম্যাডাম অবাক চোখে তাকালো। :-আপনি কি আমার সাথে কথা বলতে সংকোচ বোধ করছেন?(ম্যাডাম) :-আপনি আমাকে ভালোবাসেন।তাই তো?(আমি) :-হুমম,খুব ভালোবাসি। :-আগামীকাল তো অফিস বন্ধ থাকবে।তাই না? :-হুমম।কেন? :-কালকে আমার আব্বু-আম্মু এবং আমি আপনাদের বাসায় যাবো। :-কেন? :-সে আমরা আগামীকাল গেলেই জানতে পারবেন। :-........(ম্যাডাম) :-আমি কেবিনে যাচ্ছি।আর কিছু বলবেন? :-আপনি চাকরিটা তাহলে করছেন? :-হুমম।আচ্ছা,আমি তাহলে কেবিনে যাচ্ছি। এই বলে আমি ম্যাডামের কেবিন থেকে বাহির হয়ে আসলাম। রাতে,,,,, আব্বু-আম্মুর রুমে গিয়ে দেখি উনারা কথা বলতেছেন। আমি ভেতরে ডুকলাম। :-কিরে কিছু বলবি?(আম্মু) :-আব্বু-আম্মু,তোমাদের সাথে আমার কিছু কথা ছিলো।(আমি) :-তো বল।(আব্বু) :-তোমরা তো এতদিন যাবৎ বউমা চাই,বউমা চাই বলে আমার মাথা খেয়ে ফেলতেছিলে।তাই না? :-হুমম।তো?(আম্মু) :-তোমাদের বউমার ব্যবস্থা আমি করে ফেলেছি।(আমি) :-মানে?তুই কি মেয়ে পছন্দ করে ফেলেছিস?(আব্বু) :-না আব্বু,তুমি কি যে বলনা।আমি কেন মেয়ে পছন্দ করতে যাবো?মেয়েই আমাকে পছন্দ করে ফেলেছে।(আমি) :-কিইই? আব্বু-আম্মু একসাথে বলে উঠলো। :-হুমম,তাহলে শুনো।আব্বু,আমি যে কোম্পানির অফিসে চাকরি করি সে অফিসের মালিককে তো তুমি চিনো।তাই না?(আমি) :-হুমম,উনি তো কিছুদিন আগে মারা গেছেন।(আব্বু) :-হুমম।উনার মেয়ে শ্রাবনি পরবর্তীতে আমাদের অফিসে আমাদের বস হিসেবে জয়েন করে।তারপর,,, শ্রাবনি ম্যাডাম এতদিন যাবৎ আমার সাথে করা আচরনের কথা গুলো বললাম। :-মেয়েটা তো আচ্চা ফাজিল।(আম্মু) :-জানো আম্মু,গতকাল রাতে আমি কেনো চাকরিটা ছাড়ার কথা বলেছি?(আমি) :-না তো।(আম্মু) :-তাহলে শুনো,,, এরপর আমার সাথে শ্রাবনি ম্যাডামের গতকালকের কথা কাটাকাটির ঘটনাটা বললাম। :-তুই তো ঠিক কাজই করেছিস।তোর আর ওই অফিসে কাজ করার দরকার নাই।(আম্মু) :-রাজু,তুই মূল কথাটা এখনো বলিস নাই।(আব্বু) :-বলছি তো।তোমরা শুনো না।(আমি) :-বল।(আম্মু) :-তারপর আম্মু তুমি যখন বললে আমার আর চাকরিটা করার দরকার নাই।তখন আমি চাকরিটা ছাড়ার জন্য রিজাইন লেটার প্রস্তুত করে রাখি এবং আজকে অফিসে যাওয়ার সময় নিয়ে যাই।এরপর,,, শ্রাবনি ম্যাডামের সাথে হওয়া আজকের আলাপনটা আমি বলি। :-মেয়েটা তো এতদিন যাবৎ তোর সাথে এমন করে ঠিকই করেছে।কি বলো? আম্মুকে উর্দেশ করে বললো,আব্বু। :-আসলে,তাই তো।আর আমি কি না কি ভেবে বসেছিলাম।(আম্মু) :-আচ্চা,তোমরা এখন মূল কথায় আসো তো।(আমি) :-আবার কিসের মুল কথা।আমরা কালই তোর সাথে ওর বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাসায় যাবো।(আব্বু) :-তোমরা যেটা ভালো মনে করো।(আমি) :-রাজু,তুই রুমে যা।আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো।(আম্মু) আমি আর কিছু না বলে রুম থেকে বাহির হয়ে আমার রুমে চলে আসলাম। -----------------


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now