বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছেলেটির সততা দেখে মেয়েটি অবাক

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ashik (০ পয়েন্ট)

X একদিন রাতের বেলা এক যুবতি মেয়েকে একদল বদমাশ লোকে তাড়া করলো। মেয়েটি কোনমতে ইজ্জত বাঁচিয়ে ছুটে পালালো কিন্তু বদমাশ গুলো তখনও তাকে খুঁজে বেড়াচ্ছিল। . তাই সে ছুটে একটা মসজিদে ঢুকে পড়লো কিন্তু সেখানে ছিল দুই যুবক ছেলে, তাই এটাও নিরাপদ জায়গা ছিল না মেয়েটির জন্য! একটা ছেলে ঘুমিয়ে ছিল আর একটা ছেলে জেগে ছিল। মেয়েটির ভয় তখন এই ছেলেটিকে নিয়ে শুরু হল। . মেয়েটি তখন আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। আর মাঝে মাঝে মেয়েটি ছেলেটির দিকে তাকাচ্ছিল কারন, কোন মতে পালিয়ে সে কিছু বদমাশের হাত থেকে নিজের ইজ্জত রক্ষা করেছে কিন্ত এখন সে ক্লান্ত আর পুরুষের বলের সাথে পারা সোজা না। "ছেলেটি যদি হঠাৎ হিংস্র হয়ে উঠে তাহলে মেয়েটি আর নিজেকে রক্ষা করতে পারবে না!" . কিন্তু মেয়েটি দেখিছিল যে ছেলেটি মাঝে মাঝে মোমবাতির আগুনের উপর নিজের হাত রাখছে আবার সরিয়ে নিচ্ছে। সারারাত মেয়েটি ছেলেটিকে লক্ষ করলো কিন্তু ছেলেটি মোমবাতি শেষ হওয়ার আগে আর একটা মোমবাতি এনে তার আগুনে হাত রাখছিল আবার সরিয়ে নিচ্ছিল। . দেখতে দেখতে সকাল হয়ে গেল। মেয়েটির এখন ফিরে যাবার পালা তাই সে ছেলেটির কাছে এসে বলল "আচ্ছা আপনি তো ইচ্ছা করলে আমার ক্ষতি করতে পারতেন কিন্তু করলেন না কেন? আর সারারাত দেখলাম আপনি মোমের আগুনে হাত পুড়াচ্ছিলেন! এমন কেন করলেন?" . ছেলেটি তখন বলল "আমি জানি এই কাজটা কত নিকৃষ্ট,কত ঘৃনিত। আর আল্লাহ আমাকে হয়ত পরীক্ষা করছিলেন আপনাকে এইখানে পাঠিয়ে আমি আল্লাহর ভয়ে কিছু করিনি আর "যখন আপানাকে নিয়ে আমার মনে খারাপ চিন্তা আসছিল, সেটা ভুলার জন্য মোমের আগুনে হাত রাখছিলাম যেন যন্তনায় খারাপ চিন্তা মাথা থেকে বের হয়ে যাই।" আর আল্লাহ কাছে প্রার্থনা করছিলাম যেন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। . . সেদিন একজন গল্পটা বলেছিল,আমি নিজের ভাষায় লিখলাম আর কি! . এই যুগে সবাই নিতি কথা বলতে পারে কিন্তু যে বলে সেই মানে না। তাই আমিও কিছু বললাম না


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now